শিক্ষার্থীদের ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্র দেখাতে নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২১, ১১:৫৯আপডেট : ২৯ জুলাই ২০২১, ১১:৫৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও দেশের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে সব শিক্ষক ও ছাত্রছাত্রীদের ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রটি দেখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বুধবার (২৮ জুলাই) এই নির্দেশনা জারি করেন।

এতে বলা হয়, ‘সিনেবাজ লিমিটেডে’র ওয়েবসাইট (www.cinebaz.com) ও অ্যাপস (http://cutt.ly/7mHvCaq) থেকে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রটি বিনামূল্যে দেশের সকল শিক্ষক ও ছাত্রছাত্রীর দেখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করা হলো।

এ বিষয়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে।

আদেশে আঞ্চলিক পরিচালক, আঞ্চলিক উপপরিচালককে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম