১৬তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষা ২৪ আগস্ট থেকে শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২১, ১৯:১৫আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১৯:১৫

করোনা ভাইরাসের কারণে স্থগিত ১৬তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা আগামী ২৪ আগস্ট শুরু হচ্ছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

করোনার কারণে সরকার বিধিনিষেধ আরোপ করায় গত ৩ এপ্রিল এই পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

এনটিআরএ প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ এপ্রিলের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ আগস্ট, ৫ এপ্রিলের পরীক্ষা ২৫ আগস্ট, ৬ এপ্রিলের পরীক্ষা ২৬ আগস্ট, ৭ এপ্রিলের পরীক্ষা ২৮ আগস্ট, ৮ এপ্রিলের পরীক্ষা ২৯ আগস্ট, ১১ এপ্রিলের পরীক্ষা ৩১ আগস্ট এবং ১২ এপ্রিলের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।

প্রয়োজনীয় কাগজপত্রসহ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রমতে, ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হয় ২০১৯ সালের ২৩ মে। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ওই বছরের ৩০ আগস্ট এবং ফল প্রকাশ হয় ৩০ সেপ্টেম্বর।  এরপর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৫ ও ১৬ নভেম্বর।

২০২০ সালের ১১ অক্টোবর লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়। পরে মৌখিক পরীক্ষা শুরু হয় গত বছরের ২ ডিসেম্বর থেকে। এরপর করোনার কারণে সরকারি বিধিনিষেধ আরোপ করার পর মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের