২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২১, ১২:৪৮আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১২:৪৮

২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। সোমবার (২৩ আগস্ট) স্বাক্ষরিত আদেশ মঙ্গলবার (২৪ আগস্ট) এ সংক্রান্ত নির্দেশনা এবং অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।

আদেশে বলা হয়, কোভিড-১৯ অতিমারির কারণে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে নির্ধারিত গ্রিড অনুযায়ী ষষ্ঠ সপ্তাহের অ্যাইনমেন্ট বিতরণ করা হলো। বিতরণ করা অ্যাসাইনমেন্ট সকল শিক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ভুগোল ও পরিবেশ, রসায়ন, হিসাববিজ্ঞান, অর্থনীতি, জীববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাকিং, পৌরনীতি ও নাগরিকতা এবং উচ্চতর গণিত বিষয়ের অ্যসাইনমেন্ট দেওয়া হয়। 

উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা বা থানা শিক্ষা অফিসার এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে আদেশে।

অপরদিকে ২০২১ সালের এসএসসি ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের জন্যও ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
অ্যাসাইনমেন্টের জন্য কোনও ফি নেই: শিক্ষামন্ত্রী
২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ
এসএসসি’র তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ
সর্বশেষ খবর
নতুন মন্ত্রী সংযোজনের বিষয়ে যা বললেন আব্দুল মঈন খান
নতুন মন্ত্রী সংযোজনের বিষয়ে যা বললেন আব্দুল মঈন খান
সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেটের কীর্তি- যে পরিকল্পনায় সফল শরিফুল
সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেটের কীর্তি- যে পরিকল্পনায় সফল শরিফুল
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নতুন মন্ত্রীদের শ্রদ্ধা
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নতুন মন্ত্রীদের শ্রদ্ধা
ওহিওপাইল স্টেট পার্ক: পাথরের বুক চিরে জলের রোমাঞ্চ
ওহিওপাইল স্টেট পার্ক: পাথরের বুক চিরে জলের রোমাঞ্চ
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী