ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২১, ১৭:১৬আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১৭:১৬

২০২১ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ১৩তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।  বুধবার (২৫ আগস্ট) এ সংক্রান্ত নির্দেশনা এবং অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।

আদেশে বলা হয়, কোভিড-১৯ অতিমারির কারণে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০২১ শিক্ষাবর্ষের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে নির্ধারিত গ্রিড অনুযায়ী ১৩তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হলো। বিতরণ করা অ্যাসাইনমেন্ট সকল শিক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির বাংলা; ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির গণিত; নবম শ্রেণির ইংরেজি, পদার্থ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বিষয়ের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়।   

উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা/ থানা শিক্ষা অফিসার এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে আদেশে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
এসএসসির প্রথম দিনে নকলের দায়ে ছয় শিক্ষার্থী ও এক পরিদর্শক বহিষ্কার
লটারি পদ্ধতি বাদ, ভর্তি অংশীজনের মতামতে
২০২৫ সালে নিয়োগ পাওয়া এমপিওভুক্ত শিক্ষকদের তথ্য চেয়েছে সরকার 
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী