বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস চালুর পরামর্শ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৯

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো শর্ত সাপেক্ষে চালু রাখার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ওমর ফারুক স্বাক্ষরিত চিঠি দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।  

ওই চিঠিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে; শর্ত সাপেক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্তক্রমে নিজ ব্যবস্থাপনায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে সরাসরি ক্লাস, পরীক্ষা ইত্যাদিসহ শিক্ষা কার্যক্রম চালু রাখতে পারবে।

শিক্ষা কার্যক্রম পরিচালনা করার শর্তে বলা হয়, শিক্ষা কার্যক্রম পরিচালনা করা যাবে— শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা ইতোমধ্যে কমপক্ষে এক ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন অথবা ভ্যাকসিন গ্রহণের জন্য জাতীয় পরিচয়পত্রসহ জাতীয় সুরক্ষাসেবা ওয়েব পোর্টাল অথবা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে থাকলে।

শর্তে আরও বলা হয়, ইউজিসির (২) ১৮ বছর বা তদূর্ধ্ব শিক্ষার্থী যাদের জাতীয় পরিচয়পত্র নেই; তারা জন্ম নিবন্ধন সনদের বার্থ ওয়েবলিংকে ভ্যাকসিন গ্রহণের জন্য প্রাথমিক নিবন্ধন এবং পরবর্তীতে জাতীয় সুরক্ষাসেবা ওয়েব পোর্টালে টিকা গ্রহণের জন্য নিবন্ধন করে থাকলে- ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। 

/এসএমএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী