নির্ধারিত সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২১, ১০:৪২আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১০:৪২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তথ্য সঠিক নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (১ ডিসেম্বর) রাতে কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনসংযোগ দফতরের প্যাড ব্যবহার করে এক শ্রেণির অসাধু চক্র ভুয়া তথ্য প্রচার করছে। যার সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও সম্পর্ক নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য শুধু বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এর বাইরে অন্য কোনও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। তা বাতিল বা স্থগিতের কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। প্রকাশিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী নির্ধারিত সময়ে যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল পরীক্ষার্থীদের সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

গত ২৫ নভেম্বরের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোয় ২০২০ সালের অনার্স চতুর্থ বর্ষের নিয়মিত ও বিশেষ পরীক্ষা সারাদেশে একযোগে আগামী ২৯ ডিসেম্বর থেকে শুরু হবে। সাপ্তাহিক ও সরকারি ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর আর কোনও বিজ্ঞপ্তি দেয়নি জাতীয় বিশ্ববিদ্যালয়।

তবে বুধবার (১ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ শিক্ষাবর্ষের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত সংক্রান্ত একটি ভুয়া নোটিশ ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
পরীক্ষা ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা, কঠোর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
চার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের