অর্ধেক সিলেবাসে এইচএসসি পরীক্ষা নেওয়ার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ ডিসেম্বর ২০২১, ১৮:৩৯আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৮:৩৯

৭০ পার্সেন্ট নয় ৫০ পার্সেন্ট সিলেবাসে পরীক্ষা নেওয়াসহ ৪ দফা দাবি জানিয়েছে এইচএসসি ২০২২ ব্যাচের শিক্ষার্থীরা। রবিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজধানীর বিভিন্ন কলেজ থেকে আগত শিক্ষার্থীরা ‘এইচএসসি পরীক্ষার্থী ২০২২ ব্যাচ’ এর ব্যানারে এই মানববন্ধন করেন।

মানববন্ধনে তমিজউদ্দীন সরকারি কলেজের শিক্ষার্থী হাসান ভূঁইয়া জানান, ২০২০ ফেব্রুয়ারিতে আমাদের এসএসসি পরীক্ষা নেওয়া হয়। তারপর যথাসময়ে আমাদের রেজাল্ট দিলেও আমাদের ভর্তি হয়নি। অক্টোবরের শেষের দিকে ভর্তি করানোর কারণে আমরা অনেক পিছিয়ে গেছি। প্রায় ৫ মাস আমাদের বইয়ের সঙ্গে কোনও সম্পর্ক ছিল না।

তিনি আরও বলেন, ২০২১ সালে করোনার দেড় বছর পার করার পর স্কুল, কলেজ খুলে দিল। সপ্তাহে দুদিন করে ক্লাস নেওয়া শুরু হলেও আমরা সেরকম মূল্যায়ন পেলাম না। তারপর সরকার সেপ্টেম্বরের দিকে ঘোষণা দেয় ২২ সালে এইচএসসি পরীক্ষা দেবে, তাদের জন্য ৭০ পার্সেন্ট সিলেবাসে সব বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। এটাকে আমরা সম্পূর্ণ অযৌক্তিক সিদ্ধান্ত মনে করি। 

অমিত হাসান বলেন, আমরা তো রোবট না, হুট করে এত অল্প সময়ে এত বেশি পরিমাণ সিলেবাসে পরীক্ষা নিলে আমরা মানসিক চাপে পড়বে। এজন্য আমরা দাবি জানাই, আমাদের পরীক্ষা ৫০ পার্সেন্ট সিলেবাসে নেওয়া হোক।

মানববন্ধনে অংশ নেয় লালবাগ সরকারি মডেল কলেজ, বোরহান উদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ,সরকারি তোলারাম কলেজ, আজিমপুর গভ গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের বেশকিছু শিক্ষার্থী।

/জেডএ/এমআর/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
জানা গেলো ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী