‘শিক্ষিত মানুষরাই বেশি অন্যায়ে জড়িয়ে পড়ে’  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২১, ১৮:৩২আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৮:৩২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতির ও অপসংস্কৃতির প্রতিরোধের নামে শিক্ষিত মানুষরাই বেশি অন্যায়-অনিয়মে জড়িয়ে পড়ে। আর তাই ভবিষ্যৎ সমাজ বিনির্মাণে যুক্তিনির্ভর আলোকিত মানুষ তৈরি করতে হবে। এ কাজে শিক্ষকদেরই বড় ভূমিকা পালন করতে হবে। সোমবার (১৩ ডিসেম্বর) কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) -এর ১৬তম ব্যাচের শিক্ষক প্রশিক্ষণে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক ড. মশিউর রহমান বলেন, আলোকিত ও যুক্তিনির্ভর মানুষ তৈরি করতে হলে সমাজে আদর্শ মানুষ খুব বেশি প্রয়োজন। জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করে। আমরা জাতি গঠনে ভূমিকা পালন করতে চাই। এ কারণে সততায়, নিষ্ঠায় আদর্শ নাগরিক তৈরির কোনও বিকল্প নেই।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান বলেন, আপনারা শিক্ষক। সমাজের প্রিভিলেইজড অংশ। আদর্শবান নাগরিক তৈরির মূল চালিকাশক্তি আপনারাই। এদেশে দুনীতির নামে, অপসংস্কৃতি প্রতিরোধের নামে শিক্ষিত মানুষরাই অন্যায়-অনিয়মে জড়িয়ে পড়ে। এজন্যই মানবিক ও নৈতিক গুণাবলি সম্বলিত নাগরিক তৈরি করতে হবে। সবকিছুই ল্যাবে করতে হবে তা নয়। নিজেদের মনোজগতেও পরিবর্তন আনতে হবে। আমরা যদি আলোকিত ও যুক্তিনির্ভর মানুষ তৈরি করতে পারি তাহলে সমাজ থেকে দুর্নীতি ও অন্যায় অপসারিত হবে। কারণ একজন যুক্তিনির্ভর মানুষ কখনো অন্যায় করতে পারে না।’

জুম অ্যাপের মাধ্যমে দেশব্যাপী রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পদার্থ বিজ্ঞান ও অর্থনীতি বিভাগের ১৪৩ জন শিক্ষক এই প্রশিক্ষণে অংশ নেন। বিষয়ভিত্তিক এই শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমটি অনলাইনে গত ১৬ নভেম্বর শুরু হয়। ২৮ দিনব্যাপী এই প্রশিক্ষণের সমাপনী দিন ছিল আজ সোমবার (১৩ ডিসেম্বর)।

স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আবদুস সালাম হাওলাদার, সিইডিপির প্রকল্প পরিচালক (পিডি) ড. এ. কে. এম. মুখলেছুর রহমান।

কোর্স উপদেষ্টা হিসেবে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গোবিন্দ চক্রবর্তী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইশতিয়াক এম সৈয়দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুর রহিম।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
পরীক্ষা ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা, কঠোর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
চার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম