আবেদন করেই অধ্যাপক পরিচয় দিচ্ছেন ড. আকতারুজ্জামান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২২, ১৮:৫৮আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৯:০২

অধ্যাপক পদে চাকরির আবেদন করেই নিজেকে প্রতিষ্ঠাতা অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে পরিচয় দিচ্ছেন ড. মো. আকতারুজ্জামান নামে এক ব্যক্তি। বুধবার (৫ এপ্রিল)  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির জনসংযোগ দফতর এ তথ্য জানায়।

জনসংযোগ দফতর থেকে জানানো হয়, বেশ কিছুদিন ধরে বিভিন্ন পত্রিকায় নিবন্ধ ছাপিয়ে ড. মো. আকতারুজ্জামান নিজের নামের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ও বিভাগীয় প্রধান, আইসিটি ও শিক্ষা বিভাগ বলে পরিচয় দিচ্ছেন।

পত্রিকায় প্রকাশিত নিবন্ধের মাধ্যমে জানা গেছে ড. মো. আকতারুজ্জামান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্লেন্ডেড লার্নিং সেন্টারের পরিচালকের দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে তিনি নিজেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ও বিভাগীয় প্রধান, আইসিটি ও শিক্ষা বিভাগ বলে পরিচয় দিচ্ছেন। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির সঙ্গে ড. মো. আকতারুজ্জামানের কোনও সংশ্লিষ্টতা নেই। তিনি কখনও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির অধ্যাপক কিংবা  বিভাগীয় প্রধান পদে ছিলেন না। তিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগে অধ্যাপক পদে চাকরির আবেদন করেছিলেন মাত্র।

ড. মো. আকতারুজ্জামান এর সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট ও প্রতারণার আশ্রয় নিয়েছেন।  ড. মো. আকতারুজ্জামানের এসব অসত্য অপপ্রচার এবং প্রতারণা থেকে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকার অনুরোধ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম