বাড়লো এসএসসি ও এইচএসসির শ্রেণি কার্যক্রমের সময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২২, ১৩:৩২আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৩:৩২

চলতি বছরের মতো ২০২৩ সালেও সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে সকল বিষয়ের পূর্ণ নম্বরে এবং পূর্ণ সময়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আর সেকারণে এই দুই শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রমের সময়ও বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘২০২৩ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস’ সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী জানান, সাধারণত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ফেব্রুয়ারি মাসে এবং এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়। কিন্তু ২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা এপ্রিল মাসে এবং এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে। তবে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় সকল বিষয়ের পূর্ণ নম্বরে এবং পূর্ণ সময়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ করেন তিনি।

এ অবস্থায় পাঠের ক্ষতি যতটা সম্ভব কমাতে বাড়ানো হয়েছে শ্রেণি কার্যক্রমের সময়ও। শিক্ষামন্ত্রী জানান, এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এবং এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম ২০২৩ সালের মার্চ পর্যন্ত চলবে।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম