নর্থ সাউথের বিলাসবহুল ১০টি গাড়ি নিলামে বিক্রি করে সাধারণ তহবিলে জমা দেওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২২, ১৯:৫১আপডেট : ১৭ মে ২০২২, ১৯:৫১

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কেনা বিলাসবহুল ১০টি গাড়ি নিলামে বিক্রি করে সেই অর্থ বিশ্ববিদ্যালয়ের সাধারণ তহবিলে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। গাড়িগুলো নিলামে বিক্রি করে সাধারণ তহবিলে সেই অর্থ জমা দিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) অবহিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়।

ওই চিঠিতে বলা হয়েছে, ২০১০ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের ৪৪ (১) ধারা অনুযায়ী প্রত্যেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একটি সাধারণ তহবিল থাকবে। ৪৪ (৭) ধারা অনুযায়ী সাধারণ তহবিলের অর্থ ওই বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় ব্যয় ছাড়া অন্য কোনও উদ্দেশে ব্যয় করা যাবে না। কিন্তু বিশ্ববিদ্যালয়টি শিক্ষা ও গবেষণা উন্নয়ন খাতে প্রয়োজনীয় ব্যয় না করে ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের জানুয়ারি ২০২২ পর্যন্ত মোট ১২টি গাড়ি কিনেছে। এর মধ্যে ১০টি বিলাসবহুল যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা উন্নয়নের সঙ্গে সম্পর্কিত নয়।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের ৪৬ (৬) ধারা অনুযায়ী সরকার ও কমিশন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এবং শিক্ষার মান উন্নয়নের জন্য যেমন উপযুক্ত বিবেচনা করবে ঠিক তেমন ব্যবস্থা নিতে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারবে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ওই নির্দেশ অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

এই পরিস্থিতিতে ১২টি গাড়ির মধ্যে ১০টি বিলাসবহুল গাড়ি খোলা দরপত্রের মাধ্যমে বিক্রয় করে বিক্রি করা অর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা উন্নয়নে ব্যয়ের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের ৪৪ (১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সাধারণ তহবিলে জমা দিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বিভাগ এবং ইউজিসিকে জরুরি ভিত্তিতে অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হয়।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে