এসএসসি পরীক্ষার্থী কমেছে প্রায় সোয়া ২ লাখ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২২, ১২:৪২ আপডেট : ১২ জুন ২০২২, ১২:৪২

করোনার প্রকোপ কমে আসার পর সংক্ষিপ্ত সিলেবাসে ২০২১ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী; যা আগের বছরের (২০২০) তুলনায় ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন বেশি ছিল। তবে এবছর পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন; যা গতবছরের তুলনায় ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন কম।

আজ রবিবার (১২ জুন) এসএসসি পরীক্ষা নিয়ে আইন-শৃংঙ্খলা সংক্রান্ত সভা শেষে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এবছর পরীক্ষার্থী কমলেও বেড়েছে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা। গতবছর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মোট ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে। এবছর কেন্দ্রের সংখ্যা ১১১টি বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৯০টিতে। 

আর গতবছরের তুলনায় ৫৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, এবছর মোট ২৯ হাজার ৫৯১টি প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে।

শিক্ষামন্ত্রী জানান, ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ১৯ জুন। এই পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১০ লাখ ৯ হাজার ৫১১ জন এবং ছাত্রী ১০ লাখ ১২ হাজার ৩৫৭ জন।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে অংশ নিচ্ছে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন। এছাড়াও দাখিলে ২ লাখ ৬৮ হাজার এবং এসএসসি (ভোকেশনাল) ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে।

আর এবছর বিদেশের আটটি কেন্দ্রে অংশ নিচ্ছে মোট ৩৬৭ জন পরীক্ষার্থী।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়লো
এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫ জন
নকল ছাপার কবলে অনুমোদিত পাঠ্যবই, রাজস্ব হারাচ্ছে সরকার
সর্বশেষ খবর
কমেডি সিনেমায় নারীদের হাসির পাত্র হিসেবে ব্যবহার করা হয়: ফাতিমা সানা শেখ
কমেডি সিনেমায় নারীদের হাসির পাত্র হিসেবে ব্যবহার করা হয়: ফাতিমা সানা শেখ
ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক সিদ্দিকী নাজমুলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা
ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক সিদ্দিকী নাজমুলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা
কাওয়ালি, ধ্রুপদ না প্রবন্ধ-গীতি, কোথা থেকে এলো খেয়াল?
কাওয়ালি, ধ্রুপদ না প্রবন্ধ-গীতি, কোথা থেকে এলো খেয়াল?
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের