দুর্নীতির দায়ে প্রাথমিক শিক্ষার ঢাকা বিভাগীয় উপরিচালক বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২২, ১৬:০৮আপডেট : ২৮ জুন ২০২২, ১৬:০৮

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ প্রমাণ হওয়ায় প্রাথমিক শিক্ষার ঢাকা বিভাগীয় উপরিচালক মো. ইফতেখার হোসেন ভূঁইয়াকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খানের সই করা প্রজ্ঞাপনে বরখাস্তের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকার বিভাগীয় উপপরিচালক (ছুটি ভোগরত) মো. ইফতেখার হোসেন ভূঁইয়া নীতিমালার তোয়াক্কা না করে বদলি বাণিজ্য, বিভাগীয় মামলার ভয় দেখিয়ে শিক্ষকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া ও হয়রানি করেন। এই অভিযোগে ২০১৮ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার বিধি ৩(খ) ও ৩(ঘ) অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ২০২১ সালের ১৩ ডিসেম্বর বিভাগীয় মামলা করা হয়। একইসঙ্গে তিনি ব্যক্তিগত শুনানি চান কিনা তাও জানতে চাওয়া হয়।

এরপর মো. ইফতেখার হোসেন ভূঁইয়া লিখিত জবাব দাখিল করেন এবং ব্যক্তিগত শুনানির ইচ্ছা পোষণ করেননি। এরপর বিভাগীয় মামলাটি তদন্তের জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত কর্মকর্তা অভিযুক্ত মো. ইফতেখার হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে মর্মে মতামত দেন।

অভিযুক্ত এই কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে ‘চাকরি হতে বরখাস্তকরণ’ গুরুদণ্ড দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। দ্বিতীয় এই নোটিশের পর তিনি জবাব দাখিল করেন। তবে তার জবাব সন্তোষজনক বিবেচিত না হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করার গুরুদণ্ড দেওয়ার জন্য সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত চাওয়া হয়। মতামতে পিএসসি মন্ত্রণালয়ের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা মোতাবেক অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিধিমালার বিধি ৩(খ) ও ৩(ঘ) অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘দুর্নীতি’র অভিযোগে দোষী সাব্যস্ত করে বিধিমালার ৪(৩)(ঘ) বিধি মোতাবেক তাকে ‘চাকরি হতে বরখাস্তকরণ’ গুরুদণ্ড দেওয়া হলো।

 

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
শনিবার বন্ধ থাকছে সরকারি প্রাথমিক বিদ্যালয়
শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা না বন্ধ? 
প্রাথমিকের নতুন শিক্ষাক্রম প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম