বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যুৎ সাশ্রয়ের পরামর্শ ইউজিসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২২, ১৮:৩২আপডেট : ১৯ জুলাই ২০২২, ১৮:৩৯

সারাদেশে বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় সরকারের নেওয়া নির্দেশনা মোতাবেক সব বিশ্ববিদ্যালয়গুলোকে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

মঙ্গলবার (১৯ জুলাই) অনুষ্ঠিত সমন্বয় সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর এ আহ্বান জানান।

কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর চলমান প্রকল্প নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

অধ্যাপক আলমগীর বলেন, অপ্রয়োজনে লাইট, ফ্যান ও এসি ব্যবহার থেকে বিরত থাকতে হবে। এছাড়া, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে গবেষণা পরিচালনার আহ্বানও জানান তিনি।

সভায় কমিশনের সচিব ড. ফেরদৌস জামান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. দূর্গা রানী সরকার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএমএ/এফএ/
সম্পর্কিত
বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত শিক্ষার্থীদের পড়াশোনা
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে লাগতে পারে দুই বছর, বললেন অর্থমন্ত্রী
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় লালা, বিদ্যুৎহীন ৪০ হাজারের বেশি
সর্বশেষ খবর
এলসি খোলার অনুমতি পেলো এসএস পাওয়ার
এলসি খোলার অনুমতি পেলো এসএস পাওয়ার
আমদানি ফলের দাম কমাতে এলসি খোলার শর্ত শিথিল
আমদানি ফলের দাম কমাতে এলসি খোলার শর্ত শিথিল
কমছে ডলারের দাম
কমছে ডলারের দাম
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
কারাগার থেকে কীভাবে গাড়ি পোড়ান সাবেক মেজর সাদিক, ব্যাখ্যা দিলো পুলিশ  
কারাগার থেকে কীভাবে গাড়ি পোড়ান সাবেক মেজর সাদিক, ব্যাখ্যা দিলো পুলিশ  
৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচন৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া আসছেন বাংলাদেশে
ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া আসছেন বাংলাদেশে