এমপিও আপিল শুনানির ফলাফল আগামী ১৫ দিনের মধ্যে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২২, ২২:০২আপডেট : ০৫ আগস্ট ২০২২, ২২:০২

বেসরকারি স্কুল ও কলেজের এমপিও সংক্রান্ত আপিল শুনানির ফলাফল আগামী ১৫ দিনের মধ্যে প্রকাশ করা হবে। শুক্রবার (৫ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ তথ্য জানায়।

প্রসঙ্গত, গত ২ থেকে ৪ আগস্ট তিন দিনব্যাপী আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক উপস্থিত ছিলেন।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর আলোকে সারা দেশের বিভিন্ন স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) এমপিওভুক্তির জন্য গত বছর ৩০ সেপ্টেম্বর গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে অনলাইনে গত বছর ১০ অক্টোবর থেকে ৩১ অক্টোবর তারিখ পর্যন্ত আবেদন নেওয়া হয়। অনলাইনে ৪ হাজার ৭২৯টি আবেদন পড়ে।

এসব আবেদন যাচাই-বাছাই শেষে এমপিওভুক্তির জন্য যোগ্য শিক্ষা প্রতিষ্ঠান নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৬৬৬টি, মাধ্যমিক বিদ্যালয় ১ হাজার ১২২টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১৩৬টি, উচ্চ মাধ্যমিক কলেজ ১০৯টি এবং ডিগ্রি কলেজ ১৮টিসহ সর্বমোট ২ হাজার ৫১টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য গত ৬ জুলাই আদেশ জারি করা হয়। অবশিষ্ট ২ হাজার ৬৭৮টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য যোগ্য বিবেচিত হয়নি।

যেসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ার যোগ্য বিবেচিত হয়নি, সেসব শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে নীতিমালার ১৬ দশমিক ৪ ধারা অনুযায়ী আপিল আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আপিল আবেদন নেওয়া হয় গত ২১ জুলাই পর্যন্ত। সারা দেশ থেকে সর্বমোট ১ হাজার ৭২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের আপিল আবেদন পাওয়া যায়।

আপিল শুনানিতে ১ হাজার ৭২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১ হাজার ৫৫৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয় এবং ১৭১টি শিক্ষা প্রতিষ্ঠান আপিল শুনানিতে অনুপস্থিত থাকে।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
এসএসসির প্রথম দিনে নকলের দায়ে ছয় শিক্ষার্থী ও এক পরিদর্শক বহিষ্কার
লটারি পদ্ধতি বাদ, ভর্তি অংশীজনের মতামতে
২০২৫ সালে নিয়োগ পাওয়া এমপিওভুক্ত শিক্ষকদের তথ্য চেয়েছে সরকার 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম