শিক্ষক নিয়োগ: নির্বাচিতদের শিক্ষা সনদ চেয়েছে এনটিআরসিএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২২, ১৭:৪৩আপডেট : ১০ আগস্ট ২০২২, ২০:০৬

বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ২ হাজার ৬১৫ জন প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিটের কপি পাঠাতে বলেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বুধবার (১০ জুলাই) এক অফিস আদেশে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত ছকে তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়, এনটিআরসিএ কার্যালয় থেকে গত ৬ ফেব্রুয়ারি প্রকাশিত বিশেষ গণবিজ্ঞপ্তি-২০২২ এবং তৃতীয় গণবিজ্ঞপ্তির দ্বিতীয় ধাপে প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করা হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত বাংলা, ইংরেজি, ইসলাম শিক্ষা, ভৌত বিজ্ঞান, জীব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিষয়ের সহকারী শিক্ষক; পদার্থ বিজ্ঞান, রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান ও প্রাণিবিজ্ঞানের প্রদর্শক এবং সহকারী মৌলভী পদে প্রার্থীদের নিয়োগ যোগ্যতা যাচাইয়ের লক্ষ্যে নিবন্ধন পরীক্ষার সনদ, স্নাতক ও স্নাতকোত্তর (যদি থাকে) পর্যায়ের সনদ ও মার্কশিট যাচাই করা প্রয়োজন।

অফিস আদেশে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের আবশ্যিকভাবে আগামী ২১ জুলাইয়ের মধ্যে সরাসরি (হাতে হাতে) এনটিআরসিএ'র কার্যালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
৬৭২০৮ জন শিক্ষক নিয়োগে ৭ম বিশেষ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ 
স্কুল-কলেজে শূন্যপদে শিক্ষক নিয়োগের দাবিতে শাহবাগে অবস্থান
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি