বাউবির ২০২১ সালের বিবিএ প্রথম ও তৃতীয় সেমিস্টার পরীক্ষার রুটিন প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২২, ১৮:২৩ আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৮:২৩

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২১ সালের টার্ম-২১২ এর  বিবিএ (বাংলা মাধ্যম)  প্রথম ও তৃতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বুধবার (১০ জুলাই) সই করা সময়সূচি বৃহস্পতিবার প্রকাশ করা হয়।

সূচি অনুযায়ী আগামী ২৬ আগস্ট পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৩ সেপ্টেম্বর। প্রতি শুক্রবার প্রথম সেমিস্টারের পরীক্ষা সকাল ৯টা থেকে বেলা ১১টা এবং তৃতীয় সেমিস্টারের পরীক্ষা বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।   

প্রথম দিন ২৬ আগস্ট শুক্রবার প্রথম সেমিস্টারের ব্যবসায় পরিচিতি এবং তৃতীয় সেমিস্টারের উচ্চতর হিসাব বিজ্ঞানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ সেপ্টেম্বর প্রথম সেমিস্টিারের সাধারণ ইংরেজি সকালে এবং বিকালে আর্থিক ব্যবস্থাপনা অনুষ্ঠিত হবে। আগামী ৯ সেপ্টেম্বর সকালে প্রথম সেমিস্টারের মৌলিক কম্পিউটার শিক্ষা এবং বিকালে ব্যষ্টিক অর্থনীতি, ১৬ সেপ্টেম্বর সকালে প্রথম সেমিস্টারের হিসাব বিজ্ঞান এবং বিকালে তৃতীয় সেমিস্টারের ব্যবসায় পরিসংখ্যান এবং ২৩ সেপ্টেম্বর সকালে প্রথম সেমিস্টারের হিসাব বিজ্ঞান নীতি এবং বিকালে তৃতীয় সেমিস্টারের পরিবেশ বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
বাউবির ট্রেজারার হলেন জবি অধ্যাপক শেখ রফিকুল ইসলাম
‘জনপ্রিয়’ নয়, শিক্ষকদের গ্রহণযোগ্য হওয়ার আহ্বান ইউজিসির
বুনিয়াদি প্রশিক্ষণের জন্য বাউবি ক্যাম্পাস পরিদর্শনে ইউজিসি প্রতিনিধিদল
সর্বশেষ খবর
বক্স অফিসে ৪ সিনেমার দাপট, এগিয়ে কোনটি
বক্স অফিসে ৪ সিনেমার দাপট, এগিয়ে কোনটি
মাথা তুলে দাঁড়াচ্ছে প্রান্তিক মানুষের স্বাস্থ্য কেন্দ্র রাড্ডা
মাথা তুলে দাঁড়াচ্ছে প্রান্তিক মানুষের স্বাস্থ্য কেন্দ্র রাড্ডা
মব এখনও রাষ্ট্রীয় আশকারাতেই হচ্ছে?
মব এখনও রাষ্ট্রীয় আশকারাতেই হচ্ছে?
সাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত 
সাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত 
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’