বাউবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০০ আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০০

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। রবিবার (১৫ সেপ্টেম্বর) বাউবির গাজীপুর ক্যাম্পাসে যোগদান করেন তিনি। 

গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও আচার্য মো. সাহাবুদ্দিন চার বছর মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামকে এই নিয়োগ দেন।

রবিবার সকালে বাউবিতে যোগদানের পর কেন্দ্রীয় অডিটোরিয়ামে সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও সৌজন্য সাক্ষাৎ করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। প্রথমেই তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সব শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় ফিরিয়ে এনে শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়তে অঙ্গীকার ব্যক্ত করেন।

উপাচার্য আরও বলেন, শুধু সনদ বিতরণই নয় বরং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিয়ে বাউবিকে প্রকৃত জ্ঞানের আলোয় আলোকিত করতে হবে।

যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ১৯৯২ সালে অধ্যাপক ড. এম শমসের আলীর হাত ধরে বাউবি প্রতিষ্ঠিত হয়েছিল তা বাস্তবায়নে সবাইকে সততা, নিষ্ঠা ও নিয়মশৃঙ্খলা বজায় রেখে কাজ করার আহ্বানও জানান তিনি। 

বাউবিকে যোগাযোগ প্রযুক্তি, দক্ষতা ও শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার কথা উল্লেখ করে উপাচার্য বলেন, অর্থিক দুর্নীতিসহ সব অনিয়ম থেকে দূরে থাকতে হবে।

এই পরিচিতি ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান সঞ্চালনা করেন বাউবির রেজিস্ট্রার ড. শফিকুল আলম।

প্রসঙ্গত, ড. ওবায়দুল ইসলাম ১৯৯৯ সালে জাপানের তোয়ামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাবের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। তার জন্ম বাগেরহাটের মোড়লগঞ্জে।

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
ঢাবি শিক্ষককে ভিসি হিসেবে মানতে পারছেন না শিক্ষার্থীরা, সায়েন্সল্যাব মোড় অবরোধ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক নূরুল ইসলাম
চুয়েট অচল করে দিলেন শিক্ষার্থীরা, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন
সর্বশেষ খবর
সিঙ্গাপুরের বিপক্ষে সোহেল রানাসহ বাংলাদেশ দলে চার পরিবর্তন
সিঙ্গাপুরের বিপক্ষে সোহেল রানাসহ বাংলাদেশ দলে চার পরিবর্তন
বৈষম্যবিরোধী আন্দোলনের তিন মামলায় ছানোয়ার-মাঞ্জিল গ্রেফতার 
বৈষম্যবিরোধী আন্দোলনের তিন মামলায় ছানোয়ার-মাঞ্জিল গ্রেফতার 
সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসির বাস ভাড়া দেওয়া নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট
সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসির বাস ভাড়া দেওয়া নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট
জ্বালানি মূল্যবৃদ্ধি: সংকটের বোঝা কতটা কার?
জ্বালানি মূল্যবৃদ্ধি: সংকটের বোঝা কতটা কার?
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’