বদলি ঠেকাতে তদবির করলেই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২২, ১৭:১৮আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫২

বদলির আদেশসহ কর্তৃপক্ষের বিভিন্ন আদেশ না মেনে পরিবর্তন, সংশোধন বা বাতিলের জন্য তদবির বা রাজনৈতিক চাপ প্রয়োগ করলে সংশ্লিষ্ট কর্মকর্তা বা শিক্ষকের বিরুদ্ধে অসদাচরণের দায়ে অভিযুক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২৪ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এই নির্দেশনা জারি করেছে। অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সই করা অফিস আদেশে এ ধরনের আচরণ থেকে শিক্ষক ও কর্মকর্তাদের বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের অধীন বিভিন্ন দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কতিপয় কর্মকর্তা-কর্মচারীকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ প্রতিপালনে অনীহা প্রকাশ করতে লক্ষ করা যাচ্ছে। ১৯৭৯ সালের সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার ৩০-এর (সি) অনুসারে, কোনও সরকারি কর্মচারী ‘সরকার বা কর্তৃপক্ষের কোনও সিদ্ধান্ত বা আদেশ পরিবর্তন, বদলানো, সংশোধন বা বাতিলের জন্য অনুচিত প্রভাব বা চাপ প্রয়োগ করতে পারবেন না।’

আদেশে আরও উল্লেখ করা হয় ‘আচরণবিধির ব্যত্যয় ঘটিয়ে কোনও কর্মচারী এরূপ আচরণ করলে, তা ১৯৭৯ সালের সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার ৩২ অনুচ্ছেদ অনুসারে, অসদাচরণ হিসেবে গণ্য হবে এবং তিনি ওই বিধিমালার আওতায় অসদাচরণের দায়ে অভিযুক্ত হবেন। এই আচরণ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ প্রদান করা হলো।’

 

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি