শিগগিরই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২২, ১৮:১৩আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১৮:১৩

শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতা ঠেকাতে কাউন্সেলিং কার্যক্রম জোরদার করতে শিগগিরই বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সংগঠন উপাচার্য পরিষদের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (২৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইরাব)’ সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন মন্ত্রী।

ইরাব সভাপতি অভিজিৎ ভট্টাচার্যের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আকতারুজ্জামান অনুষ্ঠান সঞ্চালনা করেন।

শিক্ষা বিষয়ক রিপোর্টারদের আরেক সংগঠন বাংলাদেশ এডুকেশন রিপোর্টারস ফোরামের (বিইআরএফ) সভাপতি মোস্তাফা মল্লিক এবং সাধারণ সম্পাদক এস এম আববাস মতবিনিময় সভায় অংশ নেন।

অনুষ্ঠানে দীপু মনি বলেন, ‘যে কোনও আত্মহত্যাই অনাকাঙ্ক্ষিত। অনেকক্ষেত্রে পারিবারিক প্রত্যাশার চাপ বেশি থাকে শিক্ষার্থীদের ওপর। বাব-মায়ের মাধ্যমে শিক্ষার্থীদের শারিরীক নির্যাতনের ঘটনাও ঘটে। করোনার প্রভাবেও শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। তাই শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারে শিক্ষার্থীদের কাউন্সেলিং করতে হবে। মাধ্যমিকের দুই লাখ শিক্ষককে কাউন্সেলিং বিষয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে। প্রতি বিদ্যালয়ে দুই জন কাউন্সেলিং অভিজ্ঞ শিক্ষক থাকবেন।’

মতবিনিময় সভায় আরও অংশ নেন ইরাবের উপদেষ্টা– রাকিব উদ্দিন, সাবেক সভাপতি মুসতাক আহমেদ, সহ-সভাপতি নুরুজ্জামান মামুন, যুগ্ম সম্পাদক নাজিউর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক মুরাদ হুসাইন, কোষাধ্যক্ষ এলতেফাত হোসাইন, দফতর সম্পাদক সেলিম আহমেদ, প্রচার সম্পাদক রাহুল শর্মা, প্রকাশনা সম্পাদক তুহিন সাইফুল, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক রুম্মান তূর্য, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক মুরাদ মজুমদার, আইসিটি সম্পাদক এনামুল হক প্রিন্স, কার্যনির্বাহী সদস্য বিভাষ বাড়ৈ, আবদুল হাই তুহিনসহ অন্যরা।

 

 

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি