প্রাথমিকে শিক্ষকদের দক্ষতা যাচাইয়ে ‘মিশ্র পদ্ধতি’ চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২২, ০২:২১আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০২:২৭

শিক্ষকদের ‘পাঠদান মান’ ও ‘দক্ষতা’ যাচাইয়ে সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে মিশ্র পদ্ধতিতে (ভার্চুয়াল ও সরাসরি) মনিটরিং চালু করা হয়েছে। আর এর মাধ্যমে প্রতিবেদন তাৎক্ষণিকভাবে পূরণ করে এ বিষয়ে ‘বিলম্বে’, ‘অনিয়মিত’, ‘অননুমোদিত অনুপস্থিতি’ এবং ‘অদক্ষতা’র বিষয়ের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক নোটিশ জারি করা হবে। মান ও দক্ষতা যাচাই করে ইতোমধ্যেই কয়েকজন শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় ও দফতরগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ কথা জানানো হয়।

সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান বলেন, ‘মিশ্র পদ্ধতির পরিদর্শনে শ্রেণিওয়ারি ভর্তিকৃত শিক্ষার্থী সংখ্যা ও প্রকৃত উপস্থিতি যাচাই করা হবে, নিশ্চিত করা হবে শিক্ষকের সংখ্যা ও উপস্থিতি। আর শ্রেণিওয়ারি শিক্ষার্থীর লিখন, পঠন ও গাণিতিক দক্ষতা যাচাই করা হবে। এ ছাড়াও আলাদাভাবে কারিকুলাম বিষয়ে শিক্ষকের ধারণা, শিক্ষকের বিষয়ভিত্তিক জ্ঞান এবং যে শ্রেণিতে যে বিষয় শিক্ষক পড়ান, তা শিক্ষক নিজে পড়েছেন বা আত্মস্থ করেছেন কিনা তা যাচাই করা হবে। সঙ্গে সঙ্গে শিক্ষকের পাঠদান দক্ষতাও দেখা হবে।’

সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান

শিক্ষক, শ্রেণির পাঠ্যবই যথাযথভাবে পাঠ ও অনুধাবন করেছেন কিনা পরিদর্শনে তা-ও দেখা হবে বলে জানান সচিব। তিনি বলেন, ‘শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা, চাকরিকাল এবং প্রশিক্ষণের বিষয়ে দেখা হবে। এছাড়াও পরিদর্শন করা বিদ্যালয়ের সামগ্রিক মূল্যায়ন করা হবে। এতে থাকবে, লেসন প্লান অনুযায়ী পরিকল্পিত পাঠদান, শিক্ষা উপকরণের ব্যবহার, শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সম্পর্ক ও এক্সট্রা কারিকুলার কার্যক্রম।’

শিক্ষক ও শিক্ষার্থীর দক্ষতা মানের মাধ্যমে প্রতিষ্ঠানকে কয়েকটি মানে যেমন- নিম্নমান, চলতিমানের নীচে, চলতিমান, ভালো এবং অসাধারণ; এই ৫ ক্যাটাগরিতে বিন্যাস করা হবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ছাত্রসংখ্যা, উপস্থিতি, পারস্পরিক দূরত্ব- এ সবের ভিত্তিতে স্কুল একীভূতকরণ কার্যক্রম এবং এক শিফটে স্কুল পরিচালনা করার বিষয়ে পরীক্ষার পর এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
স্কুল ফিডিং শুধু পুষ্টি নয়, সুশাসনেরও পরীক্ষা: ববি হাজ্জাজ
প্রাথমিকের কারিকুলামে স্পিকিং-লিসেনিংয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে
চার কোটি মানুষকে সাক্ষরতার আওতায় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর করার তাগিদ
সর্বশেষ খবর
চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ডে নিহত ২৫
চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ডে নিহত ২৫
মায়ের দাবি দাফন, বাবার চাওয়া দাহ: হিমাগারে গেলো ছেলের মরদেহ
মায়ের দাবি দাফন, বাবার চাওয়া দাহ: হিমাগারে গেলো ছেলের মরদেহ
বৈশ্বিক বিনিয়োগ টানতে প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
বৈশ্বিক বিনিয়োগ টানতে প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
এশিয়া কাপে ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
এশিয়া কাপে ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে