ইউল্যাব পরিদর্শন করলেন ডয়চে ভেলে অ্যাকাডেমির প্রতিনিধি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ অক্টোবর ২০২২, ১৫:৩৮ আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১৫:০৩

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) পরিদর্শন করেছেন ডয়চে ভেলে অ্যাকাডেমি (জার্মানি) প্রতিনিধি ড. নীল লেনযি। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) তিনি ইউল্যাব পরিদর্শনে আসেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ড. নীল লেনযি ‘অ্যাডভাইস ফর বিগিনিং মিডিয়া রিসার্চারস’ শীর্ষক একটি ফোরামে ইউল্যাবের শিক্ষার্থীদের উদ্দেশ করে বক্তব্য দিয়েছেন।

এসময় তিনি তরুণ গবেষকদের উদ্দেশে বলেন, ‘গবেষণার অনেক রকম পন্থা রয়েছে, তবে গবেষকের সবসময় গবেষণার এথিকাল দিকগুলো মাথায় রাখা উচিত।’ তিনি তাদের গবেষণার বিষয় নির্ধারণের ক্ষেত্রে সব সময় স্ব-প্রতিফলিত বিষয়গুলো এবং নিজস্বতা ফুটিয়ে তুলতে উপদেশ দেন।

ফোরামে বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের সহকারী অধ্যাপক ড. সরকার বারবাক কারমাল এবং সিনিয়র প্রভাষক মো আমিনুল ইসলাম।

ফোরাম শেষে ড. নীল লেনযি বিশ্ব-বিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ইমরান রহমান, এমএসজে বিভাগের ডিন প্রফেসর জুড উইলিয়াম হেনিলো এবং ইউল্যাবের আন্তর্জাতিক সম্বন্ধের ডিরেক্টর জেনিফার হোসেইন-এর সাথে একটি বিশেষ বৈঠকে বসেন। সেখানে তারা ডয়চে ভেলে এবং ইউল্যাবের মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

এছাড়াও তিনি এমএসজে বিভাগের ফ্যাকাল্টি মেম্বারদের সাথে আলোচনা সভায় যোগদান করেন এবং শিক্ষার্থীদের করা মিডিয়া প্রজেক্টগুলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং সমালোচনামূলক চিন্তাভাবনার গভীরতা নিয়ে বিস্ময় প্রকাশ করেন।

পরবর্তী সময়ে তিনি ইউল্যাবের সবুজ ক্যাম্পাস ঘুরে দেখেন। এসময় তিনি বলেন, ‘জ্ঞ্যানচর্চার জন্য এই পরিবেশ অত্যন্ত আনন্দদায়ক।’

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ ডিসেম্বরের পর বাতিল হবে প্রাথমিক হজ নিবন্ধন
১০ ডিসেম্বরের পর বাতিল হবে প্রাথমিক হজ নিবন্ধন
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
ছোট কারখানা বন্ধের আশঙ্কায় ১৭ হাজারে আটকে গেলো মজুরি
ছোট কারখানা বন্ধের আশঙ্কায় ১৭ হাজারে আটকে গেলো মজুরি
সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত
সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত
সর্বাধিক পঠিত
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র