১২ পিজিডি কোর্স চালু করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২২, ১৫:০৮আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১৫:০৮

আগামী বছরের শুরুর দিকে ১২টি বিষয়ে এক বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্স চালু করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। আইসিটি, এন্ট্রাপ্রিনিউরশিপ ও সফট স্কিল— এই তিন বিষয় ডিগ্রি ও অনার্সে বাধ্যতামূলক করা হবে।

শুক্রবার (২১ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কেন্দ্র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান।

তিনি বলেন, ‘আগামী বছরের শুরুর দিকে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি), ল্যাংগুয়েজ ইংলিশ অ্যান্ড অ্যারাবিক, এন্ট্রাপ্রিনিউরশিপ, ফার্মিং টেকনোলজি, ডাটা অ্যানালাইসিস, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, সার্টিফায়েড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান, সাইবার সিকিউরিটি এবং সিকিউরিটি ম্যানেজমেন্ট বিষয়ে পিজিডি কোর্স চালু করা হবে। আইসিটি, এন্ট্রাপ্রিনিউরশিপ এবং সফট স্কিল অনার্স ও ডিগ্রি পর্যায়ে বাধ্যতামূলক করা হবে। যেমন বাংলাদেশের অভ্যুদয় বাধ্যতামূলক রয়েছে।’

অধ্যাপক ড. মশিউর রহমান আরও বলেন, ‘পিজিডি প্রোগ্রামগুলো শর্ট কোর্স হিসেবেও থাকবে। যাতে অনার্স ও ডিগ্রি পাসের সঙ্গে তারা একটি শর্ট কোর্সেরও সনদ পায়। তবে এগুলো বাস্তবায়ন করতে শিক্ষক প্রয়োজন হবে। সিইডিপিতে আমাদের একটা ফান্ড রয়েছে। ওই ফান্ড নিয়ে তাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। যেহেতু যাওয়া হয়নি, ওই ফান্ড এনে কিছু শিক্ষককে প্রশিক্ষণ দেবো।’

কবে নাগাদ শুরু করা হবে, জানতে চাইলে উপাচার্য বলেন, ‘আগামী বছরের শুরুর দিকে চালু করার উদ্যোগ নিয়েছি। বাড়ি ভাড়া হয়ে গেলে আগামী বছরের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে শুরু করতে পারবো।’

/এসএমএ/এনএআর/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম