শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানে যেতে চাইলে আটকানো যাবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২২, ১৮:১৯আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১৮:৩৯

ভর্তি বাতিল করে কোনও শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানে যেতে চাইলে কোনোভাবেই তাকে আটকানো যাবে না বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান।

শুক্রবার (২১ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কেন্দ্র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন উপাচার্য।

তিনি আরও বলেন, ‘ভর্তি বাতিল করা শিক্ষার্থীদের মূল নম্বরপত্রসহ সব কাগজপত্র দ্রুত ফেরত দিতে হবে। আর ভর্তি বাতিল করলে বিশ্ববিদ্যালয়ের গ্রহণ করা অংশ ফেরত দেওয়া হবে।’

প্রসঙ্গত, জাতীয় বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয়ের আগে ভর্তি করায়। ভর্তি হওয়া শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্য কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর মধ্যে কিছু কলেজ শিক্ষার্থীদের ভর্তি বাতিল করতে চায় না। এমনকি বাতিল করলেও সঠিক সময় নম্বরপত্রসহ কাগজপত্র ফেরত দিতে হয়রানি করে। এই পরিস্থিতির উত্তরণে দেশের কলেজগুলোকে হয়রানি না করার নির্দেশ দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পায়। প্রতিষ্ঠালগ্নে অধিভুক্ত কলেজের সংখ্যা ছিল ৪৫৫টি। বর্তমানে অধিভুক্ত কলেজের সংখ্যা ২ হাজার ২৫৭। এরমধ্যে সরকারি কলেজ রয়েছে ৩০৭টি। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজগুলোর মধ্যে নতুন করে সরকারি হয়েছে অনেক কলেজ।

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ও বেসরকারি কলেজগুলোয় প্রতিবছর অনার্স, ডিগ্রি ও মাস্টার্সে ভর্তি হয় সাড়ে আট লাখের বেশি শিক্ষার্থী।

/এসএমএ/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম