শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২২, ২০:২৪আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ২০:২৪

দেশের সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের নির্দেশ দিয়েছে সরকার। সোমবার (১২ ডিসেম্বর) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

এতে বলা হয়, ‘জাতীয় কর্মসূচির আলোকে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে অধিদফতরের অধীন শিক্ষা প্রতিষ্ঠানগলোকে কর্মসূচি পালনের জন্য অনুরোধ করা হলো।’

‘জাতীয় কর্মসূচির আলোকে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের ব্যবস্থা নিতে পরিচালক কলেজ ও প্রশাসন, পরিচালক মাধ্যমিক,পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন, পরিচালক প্রশিক্ষণ, পরিচালক অর্থ ও ক্রয়/মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদতরের ঢাকার সব প্রকল্প পরিচালক, সব আঞ্চলিক পরিচালক, সব আঞ্চলিক উপপরিচালক এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয় বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।

জাতীয় কর্মসূচির আলোকে পালনীয়

আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের জীবনী ও কর্মজীবন এবং মুক্তিযুদ্ধে তাদের অবদান নিয়ে আলোচনা সভার আয়োজন করতে হবে।

শিক্ষার্থীরা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে কবিতা, সৃজনশীল লেখা ও চিত্রাঙ্কন করে তা প্রতিষ্ঠানের ‘শেখ রাসেল দেয়ালিকা’য় উপস্থাপন করবে। শহীদ বুদ্ধিজীবিদের জন্য উপস্থাপিত শেখ রাসেল দেয়ালিকার অনধিক তিনটি ছবি তুলে তা ই-মেইলে ([email protected]) পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী