মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে নতুন সচিব সোলেমান খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২৩, ০২:৩৫ আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ০৭:৩৯

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব পদে নিয়োগ পেয়েছেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান সোলেমান খান। অন্যদিকে ভূমি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের দায়িত্ব থেকে মো. আবু বকর ছিদ্দীককে বদলি করে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

সচিব সোলেমান খান ১৯৯৩ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে (১১তম বিসিএস) সহকারী কমিশনার সিলেট বিভাগে প্রথম যোগদান করেন। এরপর তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোলেমান খান টাঙ্গাইল জেলার মাইশামুড়া বি কে উচ্চ বিদ্যালয় ও ঢাকা কলেজ  থেকে ১৯৮২ ও ১৯৮৪  সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষা পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে বিকম (সম্মান) এবং ১৯৮৮ সালে এমকম পাস করেন। পরে তিনি ইয়ামাগুচি ইউনিভার্সিটি, জাপান থেকে অর্থনীতিতে আরও একটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
নভেম্বরে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি
আমরা নিজেদের ভাগ্য বদল করতে আসিনি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটলো
জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটলো
জাসদ কার্যালয় থেকে আটক ২৮০, চলছে যাচাই-বাছাই: পুলিশ
জাসদ কার্যালয় থেকে আটক ২৮০, চলছে যাচাই-বাছাই: পুলিশ
চীন কেন গড়ছে স্বর্ণের পাহাড়?
কী, কেন, কীভাবে চীন কেন গড়ছে স্বর্ণের পাহাড়?
ওসমানী বিমানবন্দরে এয়ারগানের ফায়ারে ক্লিনার আহত
ওসমানী বিমানবন্দরে এয়ারগানের ফায়ারে ক্লিনার আহত
সর্বাধিক পঠিত
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে