ইউল্যাব এমএসজে বিভাগের অ্যালামনাই ফরমেশন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৩, ১৭:৪২আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৭:৪২

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)- এর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের সদ্য স্নাতকদের নিয়ে আয়োজিত হয়ে গেলো ফল-২০২২ সেশনের অ্যালামনাই ফরমেশন। গত শুক্রবার (৬ জানুয়ারি)ইউল্যাব পার্মানেন্ট ক্যাম্পাসে অনুষ্ঠানটির আয়োজিন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইউল্যাব অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য বায়োজিদ ইসলাম পলিন। আরও উপস্থিত ছিলেন বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীরা। সদ্য স্নাতক পাস করা শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তাদের উদ্দেশে বিভাগের সিনিয়র লেকচারার নন্দিতা তাবাসসুম খান বলেন, স্নাতক পাস কোনও কিছুর শেষ নয় বরং নতুন একটি যাত্রার সূচনা। এছাড়াও তিনি শিক্ষার্থীদের সর্বদা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানান।

এরপর একে একে সকল শিক্ষক বক্তৃতা রাখেন শিক্ষার্থীদের উদ্দেশে। শিক্ষার্থীদের পরবর্তী জীবনের জন্য শুভ কামনা জানান।

অনুষ্ঠানের শুরু হয় অ্যালামনাই রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে। পরবর্তীতে নন্দিতা তাবাসসুম খান শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন এবং উপস্থিত স্নাতকদের শপথবাক্য পাঠ করান বিভাগের শিক্ষক হাবিব মোহাম্মদ আলী। পরবর্তীতে শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্মৃতিচারণ করে এবং তাদের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরে। সবশেষে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা স্নাতক শিক্ষার্থীদের শুভেচ্ছা জানায় এবং প্রাক্তন শিক্ষার্থী হিসেবে অ্যাসোসিয়েশনে যোগদান করার আহ্বান জানান।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম