সরকারি তিতুমীর কলেজ

নারী শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৩, ২৩:১৬আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ২৩:১৬

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের একজন নারী শিক্ষার্থীকে বিনা নোটিসে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী খাদিজা আক্তার কলি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

এই ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোট প্রতিবাদ জানিয়েছে। সিট বাণিজ্য এবং হলে থাকা নারী শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের প্রতিকার দাবি করেছে তারা।

খাদিজা আক্তার কলি বাংলা ট্রিবিউনকে বলেন, গত ৪ জানুয়ারি রাত পৌনে ১২টার দিকে বনানী সিরাজি হল থেকে বিনা নোটিসে তাকে হলছাড়ার নির্দেশ দেন প্রভোস্ট। গত ১১ জানুয়ারি হলে ফিরে দেখি আমার সিটে আরেকজন শিক্ষার্থীকে থাকতে দেওয়া হয়েছে। আমার জিনিসপত্র একস্থানে জড়ো করে রাখা হয়েছে। আমি প্রভোস্টের সঙ্গে কথা বললে তিনি আমাকে কিছুদিন বাসায় থাকতে বলেন। আমি অনুরোধ জানালে আমাকে বলেন— আমি নাকি অসুস্থ।’

এ ঘটনায় শনিবার (১৪ জানুয়ারি) গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র জোটের সভাপতি সালমান সিদ্দিকী এক যুক্ত বিবৃতি দেন।

বিবৃতিতে তারা বলেন, ‘তিতুমীর কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার কলি সিট বাণিজ্যের একজন ভুক্তভোগী হিসেবে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। ভুক্তভোগীর কাছ থেকে ঘটনার বিবরণে আমরা জেনেছি যে, গত ৪ জানুয়ারি রাত পৌনে ১২টার সময় খাদিজা আক্তার কলিকে বনানী সিরাজি হল থেকে হল প্রভোস্ট বিনা নোটিসে হলছাড়ার নির্দেশ দেন। এরপর গত ১১ জানুয়ারি খাদিজা হলে নিজের জিনিসপত্র আনার সময় দেখেন যে, তার সিটে আরেকজন শিক্ষার্থীকে থাকতে দেওয়া হয়েছে। হলে খাদিজার ব্যবহৃত জিনিসপত্র একস্থানে জড়ো করে রাখা হয়েছে। খাদিজা হলে তার সিট ফিরে পাবার বিষয়ে প্রভোস্টের সঙ্গে কথা বলতে গেলে প্রভোস্ট তাকে কিছুদিন বাসায় থাকতে বলেন এবং জানান যে ‘একজন স্টুডেন্টকে নিয়ে ভাবার এত সময় আমার নেই’।

বিবৃতিতে আরও বলা হয়, একজন হল প্রভোস্ট যার কিনা নারী শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দেওয়ার কথা, তিনি সেই নিরাপত্তা দেওয়ার বদলে রাতের অন্ধকারে বিনা নোটিসে একজন মেয়েকে হলছাড়া করেছেন। খাদিজা এক বছরের পুরো টাকা দিয়ে হলে ওঠার পরেও কোনও নিয়মের তোয়াক্কা না করে প্রভোস্ট তার হলের সিটে অন্যায়ভাবে আরেকজন শিক্ষার্থীকে রাখছেন। যাতে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, সিট বাণিজ্যের সঙ্গে প্রভোস্ট নিজেই জড়িত।

বিবৃতিতে তারা এ ঘটনার তীব্র প্রতিবাদ ও অবিলম্বে খাদিজাকে নিরাপদে তার সিট ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

যুক্ত  বিবৃতিতে গণতান্ত্রিক ছাত্র জোটের পক্ষে আরও সই করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি (ভারপ্রাপ্ত) নজির আমিন চৌধুরী জয়,  বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সাদিকুল ইসলাম সোহেল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার,  গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুনয়ন চাকমা, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সভাপতি (ভারপ্রাপ্ত) তাওফিকা প্রিয়া।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম