স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী

জবি প্রতিবেদক
২০ জানুয়ারি ২০২৩, ২২:৪৭আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ২২:৫০

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, দেশের অগ্রযাত্রায় শিক্ষার্থীরাই অগ্রণী ভূমিকা পালন করে। আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। সেজন্য শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে। পড়ালেখাসহ সব কাজে শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে। তাহলেই স্মার্ট বাংলাদেশ বাস্তবে রূপ পাবে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ হবে এবং আগামী ২০২৫ সাল থেকে নতুন পাঠ্যক্রমে শিক্ষাদান করা হবে।’

শুক্রবার (২০ জানুয়ারি) পুরান ঢাকার সেন্ট গ্রেগরী স্কুল অ্যান্ড কলেজে ‘মিশন উইথ এ ভিশন’ প্রতিপাদ্যে প্রতিষ্ঠানের সাবেক ছাত্রদের সংগঠন দ্য গ্রেগরিয়ান সোসাইটি ‘টিজিএস ডে-২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশের মন্ত্র দিয়েছেন, তাতে গ্রেগরিয়ানরা সর্বাগ্রে এগিয়ে থাকবে।  প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় বর্তমানে দেশের প্রত্যন্ত অঞ্চল বলে কিছু নেই। আমরা এখন খুব সহজেই দেশের যেকোনও অঞ্চলের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারি। আমরা চাই, শিক্ষাব্যবস্থায় রূপান্তর আনতে, আর সে পথেই হাঁটছি।’

অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন ইউসুফ রেজাউর রহমান ও সঞ্চালনায় ছিলেন সৈয়দ এ হাবিব। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেন্ট গ্রেগরী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার উজ্জল প্লাসিড পেরেইরা। এছাড়া দ্য গ্রেগরিয়ান সোসাইটির প্রেসিডেন্ট ইউসুফ রাহমান, রাজনীতিবিদ ও প্রতিষ্ঠানের সাবেক ছাত্র মুজাহিদ হোসেন সেলিম, প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
অসুস্থ স্বামীর পাশে থাকতে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী