শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন-স্বীকৃতি নবায়নের নামে প্রতারণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩২আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩২

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান, স্বীকৃতি নবায়ন, কমিটি অনুমোদন এবং ইংলিশ মিডিয়াম স্কুলের নিবন্ধনের নামে প্রতারক চক্র নগদ ও বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে। বিদ্যালয় পরিদর্শনের নাম ব্যবহার করে এমন প্রতারণা করা হচ্ছে। এই প্রতারকদের ধরিয়ে দিতে বা সংশ্লিষ্ট থানাকে অবহিত করতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আজাদ হোসেন চৌধুরী সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে এ অনুরোধ জানান। 

শিক্ষা বোর্ড সচিবের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘লক্ষ্য করা যাচ্ছে, বোর্ডের বিভিন্ন সেবা দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান, স্বীকৃতি নবায়ন, কমিটি অনুমোদন, ইংলিশ মিডিয়াম স্কুলের নিবন্ধন ইত্যাদি অনুমোদনের ক্ষেত্রে বিদ্যালয় পরিদর্শকের নাম ব্যবহার করে দীর্ঘদিন থেকে সেবা গ্রহীতাদের কাছ থেকে প্রতারক চক্র নামে-বেনামে ফোন করে। নগদ, বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। গত কিছুদিন যাবৎ ০১৯৮৮১৩৩১৯৬ এই নম্বর থেকে বিদ্যালয় পরিদর্শকের নাম উল্লেখ করে ঢাকা বোর্ডের আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ফোন করে টাকা দাবি করা হচ্ছে। যা অপরাধের শামিল। এসব অপরাধীদের ধরিয়ে দিন।

বিজ্ঞপ্তিতে আরও  জানানো হয়, যদি কোনও প্রতারকচক্র এরূপ ফোন করে থাকে, তার নাম এবং ফোন নম্বরসহ আইন প্রয়োগকারী সংস্থা, অথবা নিকটস্থ থানাকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য যে, বোর্ড যেকোনও ধরনের ফি গ্রহণের জন্য কোনও ব্যক্তির কাছে কখনও ফোনে বা নগদ টাকা গ্রহণ করে না। বোর্ড কেবল মাত্র সোনালী সেবার মাধ্যমে ফি গ্রহণ করে। এ ব্যাপারে সবার সহযোগিতা কাম্য।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সন্তান-স্বজনকে দিয়ে উত্তরপত্র মূল্যায়ন, বিভাগীয় ব্যবস্থা নিচ্ছে শিক্ষা বোর্ড
এসএসসির প্রথম দিনে ২৫ হাজারের বেশি অনুপস্থিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আহ্বায়ক কমিটির মেয়াদ বাড়লো 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম