জাবির সিন্ডিকেটে নতুন দুই মুখ

জাবি প্রতিনিধি
২২ মার্চ ২০২৩, ০০:০৩ আপডেট : ২২ মার্চ ২০২৩, ০০:০৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দুই জনকে মনোনয়ন দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি ও সাধারণ বিশ্ববিদ্যালয় সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মঙ্গলবার (২১ মার্চ) এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ২২(১) (জি) ও ২২(৩) ধারা অনুযায়ী অধ্যাপক অজিত কুমার মজুমদার ও অধ্যাপক মো. আশরাফ-উল-আলমকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দুই বছরের জন্য মনোনয়ন প্রদান করা হলো।’

অজিত কুমার মজুমদার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের সাবেক ডিন এবং পরিসংখ্যান বিভাগের সাবেক অধ্যাপক। এ ছাড়া মো. আশরাফ-উল-আলম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ২২(১) (জি) ধারা অনুসারে বিশ্ববিদ্যালয়ের আচার্য সিন্ডিকেটে দুইজন সদস্য মনোনয়ন করেন। এ ছাড়া ২২(৩) ধারা অনুসারে প্রত্যেক সিন্ডিকেট সদস্যের দায়িত্বের মেয়াদ দুই বছর। তবে পরবর্তী সিন্ডিকেট সদস্য নির্বাচিত বা মনোনীত না হওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করতে পারবেন।

এদিকে মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অজিত কুমার মজুমদার বলেন, ‘আমাকে সম্মান প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য আমাকে একটি গুরুদায়িত্ব প্রদান করা হয়েছে। আমার মেধা এবং সততার মধ্য দিয়ে পূর্বের মত বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে যাবো।’

আশরাফ-উল-আলম বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মত অন্যতম বড় একটি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী বডির সদস্য মনোনীত করেছেন। এটি আমার জন্য অত্যন্ত আনন্দের এবং গৌরবের। যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

প্রসঙ্গত, সিন্ডিকেট সদস্য মনোয়নের জন্য গত বছরের ৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিস থেকে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাবিত সদস্যদের নামের তালিকা পাঠানো হয়।

/এসপি/
সম্পর্কিত
পিএসসির সদস্য হলেন সেই শামীমা সুলতানা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
ধর্ম অবমাননার অভিযোগে জাবি শিক্ষার্থী বহিষ্কার, তদন্ত কমিটি গঠন
সর্বশেষ খবর
বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: আখতারুজ্জামানের জামিন মেলেনি 
বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: আখতারুজ্জামানের জামিন মেলেনি 
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
সাজেকের অচলাবস্থা কাটাতে বাঘাইহাটে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল
সাজেকের অচলাবস্থা কাটাতে বাঘাইহাটে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৬৬
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৬৬
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার