‘শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বিশেষ শিশুদের বয়স শিথিল করা হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২৩, ১৮:৫৮আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১৯:০৩

শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বিশেষ চাহিদাসম্পন্ন বা অটিজমে আক্রান্ত শিশুদের বয়স শিথিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। তিনি বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাবলিক পরীক্ষার খাতা ভিন্নভাবে মূল্যায়ন করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে তাদের বয়স শিথিলের চিন্তা করা হবে।’

রবিবার (২ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটউটে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ডা.দীপু মনি বলেন, ‘অটিস্টিক শিশুদের একসময় অভিশাপ ও বোঝা মনে করা হতো। কিন্ত এই শিশুদের বিশেষ বিশেষ ক্ষেত্রে দক্ষতা রয়েছে। আমাদের উচিত তাদের এই দক্ষতাগুলি বের করে আনা। এই শিশুরাও আমাদের সমাজে অবদান রাখতে পারে।’ 

অটিজম বিষয়ে সচেতনতা তৈরির বিষয়ে গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘অটিজম বিষয়ে আগে তেমন সচেতনতা ছিল না। সারা বিশ্বেই এটা নিয়ে তেমন সচেতনতা ছিল না। আত্মীয়দের কাছ থেকেও গোপন করা হতো। এই শিশুদের স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দেওয়া হতো না। কিন্ত এই বিষয়ে মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। বাংলাদেশ এই বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সুনাম অর্জন করেছে।’

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদের সভাপতিত্বে আলোচনায় সভায় বিশেষ অতিথি ছিলেন– মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান।

তিনি বলেন, ‘অটিজম কোনও রোগ না। এটি নিউরোলজিক্যাল একটা সমাস্যা। এর ফলে কমিউনিকেশনে সমাস্যা হয়। বিভিন্ন উদ্দীপকে সাড়া দিতে সমাস্যা হয়। কিন্ত এই শিশুরা মেধাবী। তাদের মেধা বিকাশে পরিবার ও সমাজের দায়িত্ব রয়েছে।’

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
অসুস্থ স্বামীর পাশে থাকতে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক