সৃজনশীল প্রশ্নে ‘নেপাল-গোপাল’: চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৩, ২১:১০আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ২১:১০

২০২২ সালের এইচএসসির বাংলা প্রথম ও দ্বিতীয় বিষয়ের সৃজনশীল প্রশ্নে উদ্দীপক নির্বাচন ও প্রশ্ন প্রণয়ন নিয়ে সাম্প্রদায়িকতা ছড়ানোর অভিযোগ, সিলেবাস বহির্ভূত প্রশ্নসহ ত্রুটিপূর্ণ প্রশ্ন তৈরির জন্য চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার (১৬ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষকদের এমপিও কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়েছে।

পরীক্ষার বাংলা প্রথমপত্রে উদ্দীপকে ‘নেপাল-গোপালের উপস্থিতি’ এবং অন্যান্য ত্রুটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। সাম্প্রদায়িতার বিষবাষ্প ছড়ানোরও অভিযোগ ওঠে। এই ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে (মাধ্যমিক-২) আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির প্রতিবেদনের আলোকে চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। নোটিশে কেন তাদের এমপিও বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয়।

এই চার শিক্ষক হচ্ছেন—ঝিনাইদহের মহেশপুর উপজেলার ডা. সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের বাংলার সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পাল। কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়িচং এরশাদ আলী কলেজের বাংলার সহকারী অধ্যাপক মো. এনামুল হক, নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের বাংলার সহকারী অধ্যাপক শ্যামল কুমার ঘোষ এবং কুষ্টিয়ার ভেড়ামারা আদর্শ কলেজের বাংলার সহকারী অধ্যাপক রেজাউল করিম।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
সন্তান-স্বজনকে দিয়ে উত্তরপত্র মূল্যায়ন, বিভাগীয় ব্যবস্থা নিচ্ছে শিক্ষা বোর্ড
এসএসসির প্রথম দিনে নকলের দায়ে ছয় শিক্ষার্থী ও এক পরিদর্শক বহিষ্কার
এসএসসির প্রথম দিনে ২৫ হাজারের বেশি অনুপস্থিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম