মোহনপুর কলেজের ৫ শিক্ষকের সনদ জাল, কারণ দর্শানোর নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২৩, ২০:৩০আপডেট : ২৭ জুন ২০২৩, ২০:৩০

রাজশাহীর মোহনপুর ডিগ্রি কলেজের পাঁচ জন শিক্ষকের শিক্ষক নিবন্ধন সনদ জাল। এসব শিক্ষকদের কেন চাকরিচ্যুত করা হবে না— জানতে চেয়ে কারণ দর্শানো নোটিশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।  আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে কলেজে গভর্নিং বডির সভাপতি, অধ্যক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষকদের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের জারি করা অফিস আদেশে এসব শিক্ষকদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নিতে বলা হয়েছে গভর্নিং বডির সভাপতি ও অধ্যক্ষকে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) জাল নিবন্ধন সনদধারী শিক্ষকরা হলেন— রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মো. আবু বকর, মোছা. কামরুননাহার লাভলী ও মিলন কুমার সরকার।  এছাড়া বাংলার প্রভাষক পরিমল কুমার ও ব্যবস্থাপনার প্রভাষক মো. আমজাদ হোসেন।

অফিস আদেশে বলা হয়, জাল সনদধারী শিক্ষকদের নেওয়া বেতন ফেরতের ব্যবস্থা করতে হবে, যারা অবসরে গেছেন (যদি গিয়ে থাকেন) তাদের অবসর সুবিধা ও কল্যাণ সুবিধা বাতিল করতে হবে। স্বেচ্ছায় যারা অবসর নিয়েছেন তাদের আপত্তির টাকা অধ্যক্ষের মাধ্যমে আদায় করতে হবে।  জাল সনদধারীদের নিয়োগ কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নিতে হবে।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি