এক বছর মেয়াদি সার্টিফিকেট কোর্সের অনুমোদন পেলো ১১ বেসরকারি প্রতিষ্ঠান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২৩, ২১:৫২আপডেট : ০৫ জুলাই ২০২৩, ২১:৫২

এক বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স করানোর অনুমোদন পেলো ১১টি বেসরকারি প্রতিষ্ঠান। কম্পিউটার টেকনোলজি, ফিজিক্যাল এডুকেশন এবং ফাইন আর্টস এই তিনটি ট্রেড কোর্স করানো যাবে।

বুধবার (৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শর্তসাপেক্ষে এই অনুমোদন দেয়।

কম্পিউটার টেকনোলজি ও ফিজিক্যাল এডুকেশন ট্রেড কোর্স করানোর অনুমোদন পেয়েছে ভোলার লালমোহন উপজেলার মেহেরগঞ্জ চারুকলা ইনস্টিটিউট এবং গাজীপুর জেলা সদরের বিজি আইএফ টি ইনস্টিটিউট অব সায়েন্স। 

কম্পিউটার টেকনোলজি ও ফাইন আর্টস ট্রেড কোর্স করানোর অনুমতি পেয়েছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মা কম্পিউটার ট্রেনিং সেন্টার, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুশিয়ারা টেকনিক্যাল ইনস্টিটিউট এবং লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার আইডিয়াল প্রফেশনাল ইনস্টিটিউট।

কম্পিউটার টেকনোলজি পেয়েছে বগুড়ার ধুনট উপজেলার প্রবাহ কম্পিউটার অ্যাকাডেমি, চাঁদপুর সদরের কম্পিউটার ও তথ্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কক্সবাজার জেলার চকরিয়ার কম্পিউটার কেয়ার ট্রেনিং ইনস্টিটিউট, পটুয়ায়াখালীর রাঙ্গাবালী উপজেলার আদর্শ কম্পিউটার টেনিং সেন্টার, পাবনার বেড়া উপজেলার আইডিয়াল টেকনিক্যাল ইনস্টিটিউট। এছাড়া ফাইন আর্টস ট্রেড কোর্স করানোর অনুমতি পেয়েছে টাঙ্গাইলের মধুপুরের চারুশীলন ইনস্টিটিউট অব টেকনোলজি।

শর্ত

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স শিক্ষাক্রম পরিচালনার লক্ষ্যে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা, ২০২১ এর সকল শর্ত পূরণ করতে হবে।

আগামী এক মাসের মধ্যে প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট খুলে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।

কারিগরি শিক্ষায় টেকসই গুণগত ও পরিমাণগত মান সুনিশ্চিত করতে হবে এবং পরবর্তী যথার্থ ব্যবস্থা প্রযোজ্যতা অনুসারে করতে হবে।

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
প্রতি রাতে ছাত্রদের কক্ষে ডাকতেন, দুজনকে ধর্ষণের কথা স্বীকার করলেন মাদ্রাসাশিক্ষক
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় শিক্ষকের স্বীকারোক্তি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ
মাদ্রাসাছাত্রের মৃত্যু: শিক্ষকের জামিনে ক্ষুদ্ধ বাবা
সর্বশেষ খবর
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
ক্রিকেটে ফলোঅন কী, কখন দেওয়া হয় এবং কেন?
ক্রিকেটে ফলোঅন কী, কখন দেওয়া হয় এবং কেন?
ইরাক-ইরান সীমান্ত বন্ধ করলো বাগদাদ
ইরাক-ইরান সীমান্ত বন্ধ করলো বাগদাদ
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে পরিবারগুলো  
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে পরিবারগুলো  
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ