নির্বাচনের আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হবে না: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২৩, ১৯:১২আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৯:১২

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (১৯ জুলাই) বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠক‌ শেষে এ কথা জানান তিনি। ‌

শিক্ষামন্ত্রী জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব নয়। সভার সিদ্ধান্তে জানানো হয়, জাতীয়করণের বিষয়টি বিবেচনার জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে দুটি কমিটি গঠন করা হবে। এই কমিটিগুলো আগস্টের শেষ দিকে হবে।

শিক্ষামন্ত্রী আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠদান ও মূল্যায়ন শেষ করার নির্দেশও দেন শিক্ষকদের।

এ সভায় সিদ্ধান্ত হয়েছে, জাতীয়করণের বিষয়টি বিবেচনার জন্য বিশেষজ্ঞ সমন্বয়ে দুটি কমিটি গঠন করা হবে। এ কমিটি দুটি আগস্টের শেষ দিকে গঠন করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল এবং ডিসেম্বরে শীতকালীন ছুটির সঙ্গে সমন্বয় হবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষাগুলো নভেম্বরের মধ্যেই শেষ করা হবে। আগামী ২৯ জুলাই মহররমের ছুটি থাকবে। পরদিন রবিবার থেকে নিয়মিত ক্লাস চলবে।

প্রসঙ্গত, জাতীয়করণের দাবিতে গত ৯ দিন থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন শিক্ষকরা।

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
অসুস্থ স্বামীর পাশে থাকতে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম