শিক্ষকদের উদ্দেশে দীপু মনি

‘কোনও ফাঁদে পা দেবেন না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৩, ১৯:২৩ আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১৯:৫৪

শিক্ষার্থীদের জিম্মি করে বিদ্যমান অবস্থান কর্মসূচি পালন করা সঠিক নয় উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমি শিক্ষকদের বলবো, কোনও ফাঁদে পা দেবেন না।

সোমবার (২৪ জুলাই) আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১১তম সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, ‘দুটি কমিটি করা হয়েছে। কমিটি কাজ করার পর রিপোর্ট দিলে তখন সরকার ব্যবস্থা নেবে। এখানে বিশাল আর্থিক বিষয় জড়িত রয়েছে।’

শিক্ষকদের অবস্থান কর্মসূচি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘সবাই চলে গেছেন। এখনও যারা আছেন, তারা হয়তো আরও কিছু দিন বসে থেকে চলে যাবেন। শিক্ষকদের জায়গা শ্রেণিকক্ষে। শিক্ষার্থীদের জিম্মি করে এ ধরনের কর্মসূচি পালন একেবারেই ঠিক নয়। কাজেই আমি আশা করবো, যেহেতু আলাপ-আলোচনা হয়ে গেছে, আর যেহেতু আমরা পদক্ষেপ নিয়েছি, তারা যেন শ্রেণিকক্ষে ফিরে যান।’

জাতীয় নির্বাচনের প্রাক্কালে এমন আন্দোলনে বিএনপির উসকানি আছে কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের দেশে নির্বাচন এলে তার আগে আন্দোলন শুরু করেন। সবাই ভাবেন, এই সময় আন্দোলন করতে পারলে, সরকারের ওপর চাপ-টাপ দিলে… কিন্তু সরকার কোন চাপ নিতে পারবে, কোন চাপ নিতে পারবে না, কোনটি করা সম্ভব, কোনটি তাৎক্ষণিকভাবে সম্ভব নয়, কোনটির জন্য সময় প্রয়োজন—এগুলো কিন্তু আন্দোলনকারীদের বুঝতে হয়, বুঝতে হবে। আমাদের গণতন্ত্রেরও অনেক বছর হয়ে গেছে। আপনি উসকানির কথা বলছেন, অবশ্যই উসকানি আছে। কারণ, যারা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য নানান রকম কর্মকাণ্ড অতীতে করেছে, যারা জনগণকে সম্পৃক্ত করে কোনও আন্দোলন গড়ে তুলতে পারছে না, তারা একেক সময় একক গোষ্ঠীর ওপর সওয়ার হয়। আজকে যারা আন্দোলন করছেন, শিক্ষকদের ওপর সওয়ার হয়ে তাদের আন্দোলনকে একটি জায়গায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা তো থাকতেই পারে। আমি শিক্ষকদের বলবো—এমন কোনও ফাঁদে পা দেবেন না।’

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘জাতীয়করণ না হলে আন্দোলন’, ময়মনসিংহে শিক্ষক ফেডারেশনের হুঁশিয়ারি
শিক্ষাব্যবস্থায় নতুন ভাবনা, কারিকুলামে আসছে নতুন সংযোজন
মাউশির নাম-লোগো ব্যবহার করা ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের সময়
সর্বশেষ খবর
অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি সেন্ট আর নেই
অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি সেন্ট আর নেই
দুর্গাপূজায় টানা পাঁচদিন ছুটি, যারা পাবেন না
দুর্গাপূজায় টানা পাঁচদিন ছুটি, যারা পাবেন না
বিনামূল্যে খতনার করানোর পর গুরুতর অসুস্থ অর্ধশত শিশু
বিনামূল্যে খতনার করানোর পর গুরুতর অসুস্থ অর্ধশত শিশু
বাড়ছে তাপমাত্রা, বদলাচ্ছে ফ্যাশন: লুই ভুইতোর নতুন সংগ্রহে হালকা পোশাক
বাড়ছে তাপমাত্রা, বদলাচ্ছে ফ্যাশন: লুই ভুইতোর নতুন সংগ্রহে হালকা পোশাক
সর্বাধিক পঠিত
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা