বারিধারা স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের সাংস্কৃতিক উৎসব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২৩, ২২:৫৮আপডেট : ২৭ জুলাই ২০২৩, ২২:৫৮

বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে ‘সাংস্কৃতিক উৎসব ও বার্ষিক বিজ্ঞান মেলা-২০২৩’ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) এই আয়োজন করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও সিওডি কমান্ড্যান্ট।

এ সময় প্রধান অতিথি সাংস্কৃতিক উৎসব ও বার্ষিক বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বিজ্ঞানমনা শিক্ষার্থীদের প্রদর্শিত প্রজেক্টগুলো সম্পর্কে মতবিনিময় করেন।

মেলা পরিদর্শন শেষে প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের সাংস্কৃতিক চেতনাবোধ ও বিজ্ঞানভিত্তিক সৃষ্টিকর্মের প্রশংসা করেন।

অনুষ্ঠানে সামরিক ও অসামরিক কর্মকর্তাদের পাশাপাশি, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, আমন্ত্রিত অতিথি, গণমাধ্যম কর্মী এবং শিক্ষার্থীরা অংশ নেন।

/আরটি/আরআইজে/
সম্পর্কিত
ঢাবি বটতলায় সমগীতের বসন্ত উৎসব 
ঢাবিতে ছাত্রদলের আয়োজনে নবান্ন উৎসব
রবিবার আষাঢ়ের প্রথম দিনে উদীচীর বর্ষা উৎসব
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী