‘১৫০ উপজেলায় শিগগিরই চালু হচ্ছে স্কুল ফিডিং কর্মসূচি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২৩, ১৭:২৬আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১৭:৩৫

নতুন আঙ্গিকে দেশের ১৫০টি উপজেলায় খুব শিগগিরই স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ।

শনিবার (১৯ আগস্ট) কক্সবাজারের একটি হোটেলে প্রাথমিক শিক্ষা অধিদফতর আয়োজিত ‘ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট ২০২২’ এর ফ্যাক্টস ফাইন্ডিং বিশ্লেষণে অনুষ্ঠিত কর্মশালায় তিনি এ কথা জানান।  মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সচিব বলেন, ‘এবার শিশুদের পুষ্টি সমৃদ্ধ বিস্কুটের পাশাপাশি ভিন্ন রকমের খাবারও পরিবেশন করা হবে, যা হবে শিশুর কাছে আকর্ষণীয়। এসব খাবার শিশুর  চাহিদা পূরণ ও শরীর গঠনে বিশেষ ভূমিকা রাখবে। স্কুল ফিডিং কর্মসূচি চালুর মাধ্যমে প্রাথমিক শিক্ষায় ঝড়ে পড়া রোধ হবে, স্কুলে এনরোলমেন্ট বৃদ্ধি পাবে। যা মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে সরকারের অঙ্গীকারের প্রতিফলন ঘটাবে।’

কর্মশালায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক শাহ রেজওয়ান হায়াত সভাপতিত্বে করেন। এতে আরও বক্তব্য রাখেন— প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক দিলীপ কুমার বণিক, ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শেলডন ইয়েট, বৃটিশ হাইকমিশনের শিক্ষা উপদেষ্টা মোহাম্মদ গোলাম কিবরিয়া, প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক শাহীনুর শাহীন খান প্রমুখ।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
‘স্কুল ফিডিংয়ে অনিয়ম গাফিলতি বরদাশত করা হবে না’
শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা না বন্ধ? 
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের