প্রতিষ্ঠান প্রধানের চুক্তিভিত্তিক নিয়োগের ৩১ আবেদনে অসম্মতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৩, ১৯:১৫আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১৯:১৫

দেশের বিভিন্ন জেলার মাধ্যমিক পর্যায়ের ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেতে  করা আবেদনে সম্মতি দেয়নি শিক্ষা মন্ত্রণালয়। রবিবার (২০ আগস্ট) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত্র অফিস আদেশ জারি করে।

প্রসঙ্গত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনেক অধ্যক্ষ বা প্রধান শিক্ষক অবসরে যাওয়ার পরও চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করতে চান।  অভিযোগ রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটি বা গভর্নিং বডি নিজেদের স্বার্থে বা প্রতিষ্ঠান প্রধানের ব্যক্তিগত স্বার্থে কিংবা প্রভাবশালী ব্যক্তির কারণে অবসরে যাওয়া প্রধান শিক্ষক বা অধ্যক্ষদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানে রাখা হয়।  বিভিন্ন সময় এই অভিযোগ ওঠার পর মন্ত্রণালয় যৌক্তিক কারণ ছাড়া অবসরে যাওয়া আর কোনও প্রতিষ্ঠান প্রধানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে না।

রবিবার (২০ আগস্ট) জারি করা মন্ত্রণালয়ের অফিস আদেশে জানানো হয়, চুক্তিভিত্তিক নিয়োগের আবেদনগুলোতে সুপারিশের কারণ যথাযথ প্রতীয়মান না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা অধ্যক্ষের অবসরের পর চুক্তিভিত্তিক নিয়োগের অসম্মতি অবহিত করা হলো।

প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতিতে অবহিত করে এই আদেশ জারি করে মন্ত্রণালয়।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
ইরানের সঙ্গে চুক্তির শর্ত আরও কঠিন করলেন ট্রাম্প, চাইলেন সংশোধনী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী