প্রশিক্ষণে অংশ না নেওয়ায় মাদ্রাসা শিক্ষকদের বিরুদ্ধে নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২৩, ১৮:৫৫আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১৮:৫৭

গণিত, ইংরেজি ও আল-কোরআনের বিষয়ভিত্তিক প্রশিক্ষণে অনুপস্থিত ছিলেন দেশের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ৫৯ জন সহকারী শিক্ষক। অনুপস্থিত থাকায়  তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর।

সোমবার (২১ আগস্ট) এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়। নোটিশে কেন এমপিও বন্ধ করা হবে না, তা জানাতে সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়। 

কারণ দর্শানো নোটিশে জানানো হয়, গণিতের ২৪ জন, ইংরেজি বিষয়ের ২৪ জন এবং আল-কোরআন বিষয়ের ১১ জন শিক্ষক অনুপস্থিত প্রশিক্ষণে অনুপস্থিত ছিলেন।  কোনও  ধরনের যোগাযোগ বা তথ্য প্রদান না করে গত ৩০ এপ্রিল থেকে ১৮ মে মেয়াদে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সে নির্দেশনা ভঙ্গ করে অংশ নেননি। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কারণ দর্শানো নোটিশে বলা হয়, এই কার্যকলাপ ও প্রশিক্ষণে অনুপস্থিত থাকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ন্যায়সঙ্গত আদেশ অমান্য ও অবজ্ঞা প্রদর্শন করার শামিল, যা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২৩ পর্যন্ত সংশোধিত) পরীপন্থি। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে এমপিও বন্ধসহ অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না, তা আগামী ৭ কর্মদিবসের মধ্যে জানানোর জন্য নির্দেশ দেওয়া হলো।   

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
এমপিওভুক্তির দাবিতে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট
মাদ্রাসায় জুনিয়র ছাত্রকে ধর্ষণ: কারাগারে শিহাব, অভিযোগ উঠেছে আরও
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম