ঢাবির বিশেষ সমাবর্তনের অনলাইন রেজিস্ট্রেশন শুক্রবার শুরু

ঢাবি প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৩, ১৮:৪৭আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১৮:৪৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডক্টর অব ল’স  (মরণোত্তর) ডিগ্রি প্রদানের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

‘বিশেষ সমাবর্তন ২০২৩’ -এ অংশগ্রহণে আগ্রহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই এবং রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের ১ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এক সংবাদি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশেষ সমাবর্তনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া

শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টালে  (https://ssl.du.ac.bd/login) নিজ  নিজ প্রোফাইলে লগইন করে বাম পাশের  ‘Special Convocation’ মেন্যুতে ক্লিক করে রেজিস্ট্রেশন ফরমে প্রয়োজনীয় তথ্য প্রদান করার মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

রেজিস্টার্ড গ্র্যাজুয়েটরা https://convocation.du.ac.bd  পোর্টালের   Register মেন্যুতে ক্লিক করে নিম্নোক্ত ধাপ অনুসরণ করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন—

১. প্রথমে  Registered Graduate রেডিও বাটন সিলেক্ট করুন  এবং  Next বাটনে ক্লিক করুন।

২. আপনার রেজিস্টার্ড গ্র্যাজুয়েট রেজিস্ট্রেশন নম্বর প্রদান করুন এবং  Next বাটনে ক্লিক করুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজীবন রেজিস্টার্ড গ্র্যাজুয়েটরা তাদের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট রেজিস্ট্রেশন নম্বর  https://reggrad.du.ac.bd/voter_list_lifetime সাইট থেকে জেনে নিতে পারবেন।

৩. পরবর্তী ধাপে আপনার অন্যান্য তথ্য প্রদান করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

উল্লেখ্য, রেজিস্ট্রেশন প্রক্রিয়ার এক পর্যায়ে আপনার একটি সচল মোবাইল নম্বর, সাম্প্রতিক ছবি ও  জাতীয় পরিচয়পত্রের স্ক্যানড কপি প্রয়োজন হবে।                                                                               

অ্যালামনাই সদস্যরা  https://convocation.du.ac.bd পোর্টালের  Register মেন্যুতে ক্লিক করে নিম্নোক্ত ধাপ অনুসরণ করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন—

১. প্রথমে  Alumni রেডিও বাটন সিলেক্ট করুন এবং Next বাটনে ক্লিক করুন।

২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনে নিবন্ধিত লাইফ মেম্বারস ডাটাবেজে আপনার যে মোবাইল নম্বরটি নিবন্ধিত রয়েছে, সেই মোবাইল নম্বরটি প্রদান করুন এবং  Next বাটনে ক্লিক করুন। এই ডাটাবেজে আপনার কোন মোবাইল নম্বরটি নিবন্ধিত রয়েছে, তা নিশ্চিত না হলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অফিসে যোগাযোগ করুন।

৩. পরবর্তী ধাপে আপনার অন্যান্য তথ্য প্রদান করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়ার এক পর্যায়ে আপনার সাম্প্রতিক ছবি ও  জাতীয় পরিচয়পত্রের স্ক্যানড কপি প্রয়োজন হবে।

বিশেষভাবে উল্লেখ্য যে, রেজিস্ট্রেশন সম্পন্ন করার আগেই আপনার প্রদত্ত মোবাইল নম্বরটি ভেরিফাই করা হবে।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্নের পর শিক্ষার্থী ও শিক্ষকরা নিজ নিজ ড্যাসবোর্ড এবং রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ও অ্যালামনাই সদস্যরা  https://convocation.du.ac.bd পোর্টালে লগইন করে স্যুভেনির সংগ্রহের রসিদ এবং রেজিস্ট্রেশন ফরম ডাউনলোড করতে পারবেন।

আমন্ত্রণপত্র ও কস্টিউম সংগ্রহ

শিক্ষকরা স্যুভেনির সংগ্রহের রসিদ জমা দিয়ে আগামী ২৩ ও ২৫ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে স্যুভেনির, আমন্ত্রপত্র ও কস্টিউম সংগ্রহ করবেন।

রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ও অ্যালামনাই সদস্যরা ডাউনলোড করা ফরমের কপি জমা দিয়ে একই তারিখ, সময় ও স্থান থেকে স্যুভেনির ও আমন্ত্রণপত্র সংগ্রহ করবেন। শিক্ষার্থীরা স্যুভেনির সংগ্রহের রসিদ জমা দিয়ে আগামী ২৩ ও ২৫ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিজ নিজ অনুষদ থেকে স্যুভেনির ও আমন্ত্রণপত্র সংগ্রহ করবেন।

উল্লেখ্য, শিক্ষার্থী, শিক্ষক, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট এবং অ্যালামনাই প্রত্যেক ক্যাটাগরিতে আসন সংখ্যা নির্ধারিত। ফলে যেকোনও ক্যাটাগরিতে নির্ধারিত সংখ্যক রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে এই ক্যাটাগরির রেজিস্ট্রেশন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

/এপিএইচ/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম