রুয়েট, চুয়েট ও কুয়েটের ওরিয়েন্টেশন ২৭ সেপ্টেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫৮

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) স্নাতক ১ম বর্ষের (লেভেল-১) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন একযোগে আগামী ২৭ সেপ্টেম্বর নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। আর পরবর্তী কার্য দিবস থেকে সব বিভাগের ক্লাস শুরু হবে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সমন্বিত ভর্তি পরীক্ষার সভাপতি অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে, রুয়েট, চুয়েট ও কুয়েটের স্নাতক ১ম বর্ষে (লেভেল ১) ভর্তি হওয়া সব ছাত্র-ছাত্রীকে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে অবশ্যই অংশ নিতে হবে।

ওরিয়েন্টেশনের বিস্তারিত সময়সূচি নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। ওরিয়েন্টেশন সভায় সকল বিভাগের ক্লাস ও শিক্ষাকার্যক্রম সম্পর্কে অবহিত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে মুখোমুখি ছাত্রদল-শিক্ষার্থীরা, ক্লাস বর্জন-বিক্ষোভ
নিজস্ব প্রযুক্তিতে তৈরি বৈদ্যুতিক গাড়ি চলছে রুয়েট ক্যাম্পাসে
নতুন উপাচার্য পেলো জবি ও কুয়েট
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম