শিক্ষা প্রতিষ্ঠানে আগাম টিউশন ফি আদায় করা যাবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৩, ১৯:০৮আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১৯:০৮

দেশের মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় কোনও মাসের আগাম টিউশন ফি আদায়ে নিষেধাজ্ঞা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে একাধিক মাসের টিউশন ফি আদায় না করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের আদেশ বাস্তবায়নে সোমবার (৯ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচলককে প্রয়োজনীয় নিতে নির্দেশ দেওয়া হয়। 

অফিস আদেশে বলা হয়, ২০২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও সমমানের সব শ্রেণির পরীক্ষা/মূল্যায়ন নভেম্বরের মধ্যে শেষ হবে। এ অজুহাতে কিছু শিক্ষা প্রতিষ্ঠান অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের টিউশন ফি একসঙ্গে আদায়ের নোটিশ দিয়েছে। এতে অভিভাবকরা অসহনীয় আর্থিক চাপের মধ্যে পড়বেন।

এ অবস্থায় সব বেসরকারি মাধ্যমিক ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একসঙ্গে একাধিক মাসের টিউশন ফি (অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর) আগ্রিম আদায় না করে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট মাসের টিউশন ফি সংশ্লিষ্ট মাসেই গ্রহণ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন স্থগিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম