বেসরকারি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে বিডিরেনের সেবাগ্রহণের আহ্বান ইউজিসি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৩, ২০:০৩আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ২২:২৪

শিক্ষা ও গবেষণায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) সেবাগ্রহণের আহ্বান জানিয়েছেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ইউজিসির অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বিডিরেনের সেবাগ্রহণের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌরিতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজিসি’র বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক বিশ্বজিৎ চন্দ বলেন, ‘বিডিরেন বিশ্বমানের নেটওয়ার্ক প্রতিষ্ঠার মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজিটাল-সেবা প্রদান করছে। এসব সেবা প্রদানে বিডিরেন পেশাদারিত্ব বজায় রাখছে এবং ইউজিসি’র কার্যক্রম আরও গতিশীল করার জন্য সফটওয়্যার অ্যাপ্লিকেশন তৈরি করছে। শিক্ষা ও গবেষণা এগিয়ে নিতে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বিডিরেনের সেবা গ্রহণের বিষয়টি বিবেচনা করতে পারে।’

ইউজিসি পরিচালক ওমর ফারুখ বিডিরেনের গুণগত সেবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিইও বিডিরেনকে আহ্বান জানান।

বিডিরেনের সিইও মোহাম্মদ তৌরিত বলেন, ‘রিসার্চ হ্যাভেন’ এই স্লোগানকে সামনে রেখে বিডিরেন এগিয়ে চলছে। বর্তমানে ১৯৫টি প্রতিষ্ঠানকে তারা নেটওয়ার্ক, ডেটা, হোস্টিং আইডেনটিটিসহ বিভিন্ন ধরনের সেবা দিচ্ছে। ইউজিসি’র সহযোগিতায় বিডিরেনের কার্যক্রম আরও গতিশীল করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সেবা প্রদানে চেষ্টা করছে।

কর্মশালায় বিডিরেনের সিটিও এখলাস উদ্দিন আহমেদ বিডিরেন ট্রাস্টের কার্যক্রম নিয়ে একটি তথ্যচিত্র তুলে ধরেন। ঢাকার ৩২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, আইটি পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মশালায় অংশগ্রহণ করেন।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম