৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা নির্ধারিত সময়েই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২৩, ১৩:৪৮আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১৬:৩১

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্বনির্ধারিত সময়ে, অর্থাৎ আগামী ২৭ নভেম্বর থেকেই শুরু হচ্ছে। ১১ দিনব্যাপী অনুষ্ঠেয় এই পরীক্ষায় অংশ নেবেন ১২ হাজার ৭৮৯ জন পরীক্ষার্থী। হরতাল বা অবরোধের মতো চলমান রাজনৈতিক কর্মসূচির কারণে পরীক্ষা পেছানোর কোনও পরিকল্পনা নেই বলেও জানা গেছে।  

বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী ২৭ নভেম্বর থেকে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হচ্ছে। চলবে ১১ দিন। সাত দিন কম্পোলসারি, আর চার দিন টেকনিক্যাল ক্যাডারদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঢাকা ও বিভাগীয় পর্যায়ে এই পরীক্ষায় ১২ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে।’

হরতাল বা অবরোধের মধ্যে পরীক্ষা হবে কিনা জানতে চাইলে পিএসসির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আমরা তো এর মধ্যে পরীক্ষা নিচ্ছি। ভাইভাও নেওয়া হয়েছে। পরীক্ষা বন্ধ করলে তো তা পিছিয়ে যাবে, আবার কবে নিতে পারবো তা অনিশ্চিত হয়ে পড়বে। কাজেই এই লিখিত পরীক্ষা হবে। পরিস্থিতি অন্য রকম হলে তখন অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে।  

চলতি বছরের ১৯ মে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।

৪৫তম বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে মোট ২ হাজার ৩০৯ জন এবং নন-ক্যাডার পদে ১ হাজার ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। ৪৫তম বিসিএসে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে নিয়োগ পাবেন ৫৩৯ জন। এছাড়া শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন, পুলিশ ক্যাডারে ৮০, কাস্টমস ক্যাডারে ৫৪ এবং প্রশাসন ক্যাডারে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানায় পিএসসি।

/এসএমএ/আরকে/এফএস/এমওএফ/
সম্পর্কিত
২৭তম বিসিএস: আরও ৯৬ প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তন করা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছাতে আল্টিমেটাম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম