করোনা সংক্রমণ রোধে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৫, ১৯:৩৩আপডেট : ১৫ জুন ২০২৫, ১৯:৫১

দেশে করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা কাজে সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে বলা হয়েছে। 

শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা বাস্তবায়নে রবিবার (১৫ জুন) অফিস আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

আদেশে বলা হয়, সারা দেশে করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এ জন্য সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। এছড়া ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে ‘ডেঙ্গু সচেতনতা: ভবিষ্যতে করণীয়’ সংক্রান্ত সভার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ৪ জুনের আদেশের পর রবিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় জানানো হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা মোতাবেক এ অধিদফতরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে নির্দেশনা প্রতিপালনের অনুরোধ করা হলো।

ডেঙ্গু সংক্রান্ত মন্ত্রণালয়ের নির্দেশনা

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে ‘ডেঙ্গু সচেতনতা: ভবিষ্যতে করণীয়’ সংক্রান্ত সভার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। সারা দেশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা কাজে সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে।

করোনা ভাইরাস সংক্রান্ত নির্দেশনা

১. বারবার প্রয়োজনমতো ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোয়া।

২. জনসমাগম এড়িয়ে চলা এবং বাইরে বের হলে মাস্ক পরা।

৩. আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখা।

৪. অপরিস্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা।

৫. হাঁচি-কাশির সময় বাহু/টিস্যু/কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখা।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম