পাশে থাকুন পেছনে নয়: প্রতিমন্ত্রী রুমানা আলী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২৪, ২১:৪৭আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ২২:১০

প্রাথমিক ও গণশিক্ষা উন্নয়ন প্রসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, পাশে থাকুন পেছনে নয়, তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো।

বুধবার (২৪ জানুয়ারি) রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে ‘আন্তর্জাতিক শিক্ষা দিবস-২০২৪’ উপলক্ষে ‘টেকসই শান্তির জন্য শিক্ষা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভায় নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভা প্রধানের বক্তব্য রাখেন ড. কাজী খলীকুজ্জমান আহমদ। মতবিনিময় সভায় সূচনা বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানটি সঞ্চলনা ত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের মতামত তুলে ধরেন।

প্রতিমন্ত্রী রুমানা আলী বলেন, ‘সরকার অনেক কাজ করছে, অনেক কাজ করারও আছে। অনেক কাজ, অনেক সমস্যা থাকে। সামনের বাজেটে এগুলো নিয়ে কথা বলতে হবে। আমি শুধু বলবো— আমাদের পাশে থাকেন, পেছনে নয়, যাতে আমরা এগিয়ে যেতে পারি।’

স্কুল ফিডিং কর্মসূচি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘মিড ডে মিলের কথাটা বার বার আসছে। মিডিয়ায় এসেছিল খিচুড়ি নিয়ে। আসলে নির্বাচনের আগে অনেক নেগেটিভ কথা-বার্তা আসে। অনেক ধরনের অপ্রচার করে সরকারকে বিতর্কিত করা হয়। আসল ঘটনার থেকে দূরে সরে গিয়ে সেটা করা হয়েছিলে। এখন যে সিদ্ধান্তটা নিয়ে আসা হয়েছে, পুষ্টিমানকে ঠিক রেখে খাবার যাতে নষ্ট না হয়ে যায় এবং বাচ্চারা যাতে পুষ্টিকর খাবার খেতে পারে, যেমন দুধ, ডিম, কলা, মৌসুমি ফল এবং রুটি। এগুলো দ্রুত পচনশীল নয়। দুপুর পর্যন্ত বাচ্চারা যখন খাবে, তখন যাতে নষ্ট না হয়ে যায়।’

মূল্যায়ন পদ্ধতি বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘অনেকে বলছিলেন, মূল্যায়ন পদ্ধতির কথা। আমি তো শিক্ষক হিসেবে কাজ করেছি। আমার কাছে মনে হয়, সব জায়গায় কিন্তু এক রকম নয়। হয়তো ৩০টা বাচ্চাকে অ্যাসেসমেন্ট করা যায়। কিন্তু যে স্কুলে দেড়শ বাচ্চা সে স্কুলে কিন্তু করা যায় না। সে ক্ষেত্রে পরীক্ষার ব্যবস্থা থাকাটা কিন্তু অনেক জরুরি।’

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
ফেনীর সেই শিক্ষিকাকে মহিলা ক্রীড়া সংস্থায় কাজের প্রস্তাব
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
‘দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে চায় সরকার’
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম