ব্রিটিশ কাউন্সিলের ফাউন্ডেশন ইংলিশ টেস্ট সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৪, ২০:২০আপডেট : ১৩ জুন ২০২৪, ২০:২০

এস্টাবলিশমেন্ট অব শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের ৫ হাজার ৪০০ জন প্রার্থীর ফাউন্ডেশন ইংলিশ টেস্ট (এফইটিএস) সফলভাবে সম্পন্ন হয়েছে। এসব শিক্ষার্থীর ‘সনদ ও পুরস্কার বিতরণ কর্মসূচি’র আয়োজন করে ব্রিটিশ কাউন্সিল।

বৃহস্পতিবার (১৩ জুন) ব্রিটিশ কাউন্সিলের পাঠানো সংবাদ  বিজ্ঞপিতে জানানো হয়, স্থানীয় একটি হোটেলে বুধবার (১২ জুন) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সাল থেকে এখনও পর্যন্ত বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন ‘শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্প (দ্বিতীয় সংশোধিত)’-এর অংশীদার হিসেবে ব্রিটিশ কাউন্সিল ১৬ হাজার তরুণ কর্মী ও প্রার্থীদের  ইংরেজি ভাষার দক্ষতা মূল্যায়ন করেছে। সম্প্রতি, দেশের ৮টি স্থানে ৫ হাজার ৪০০ জনের ফাউন্ডেশন ইংলিশ টেস্ট পরিচালনা করেছে ব্রিটিশ কাউন্সিল। এই টেস্ট কর্মী ও প্রার্থীদের ইংরেজি দক্ষতা বাড়াতে এবং তাদের পেশাগত জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানায় ব্রিটিশ কাউন্সিল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের সচিব মো. সামসুল আরেফিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের এক্সাম ডিরেক্টর ম্যাক্সিম রাইম্যান। এতে আরও বক্তব্য রাখেন ‘এস্টাবলিশমেন্ট অব শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. হুমায়ন কবীর, ব্রিটিশ কাউন্সিলের এক্সামস ডিরেক্টর বাংলাদেশ ম্যাক্সিম রাইম্যান, গ্লোবাল অ্যাসেসমেন্টের ফাউন্ডেশন ইংলিশ টেস্ট গ্লোবাল প্রোডাক্ট ম্যানেজার মিরিয়াম সেবেরিও, গ্লোবাল কমার্শিয়াল ডেভেলপমেন্ট ম্যানেজার শেইরেন অং, ডিরেক্টর অপারেশনস জুনায়েদ আহমেদ এবং ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট সারওয়াত রেজা।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
উচ্চশিক্ষার মান ও র‌্যাঙ্কিং উন্নয়নে সহযোগিতায় আগ্রহী ব্রিটিশ কাউন্সিল 
ব্রিটিশ কাউন্সিলের উইমেন অব দ্য ওয়ার্ল্ড গ্র্যান্ট বিজয়ীদের নাম ঘোষণা
ইউজিসি ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে শিক্ষার মানোন্নয়নে চুক্তি সই
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের