কেমব্রিজ ইন্টারন্যাশনাল পরীক্ষায় ৬৫ বাংলাদেশি শিক্ষার্থীর ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড’ অর্জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২৪, ১১:২৮আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ১১:২৮

ব্রিটিশ কাউন্সিল ও কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের যৌথ উদ্যোগে আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস (ওসিএলএ) ২০২৪ -এ ৬৫ জন বাংলাদেশি শিক্ষার্থীকে ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ পুরস্কারে সম্মানিত করা হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) ব্রিটিশ কাউন্সিলের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার (৩০ নভেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে গত জুন ২০২৪-এ কেমব্রিজ পরীক্ষায় অসামান্য কৃতিত্বের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়।

ব্রিটিশ কাউন্সিল জানায়, এ বছরের ওসিএলএ আয়োজনে মোট ৯৮ জন বাংলাদেশি শিক্ষার্থী ১২১টি পুরস্কার অর্জন করেছে। বিশ্বব্যাপী এক মিলিয়নেরও বেশি শিক্ষার্থী প্রতি বছর কেমব্রিজের এই আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোর্সে অংশ নেয়। অংশগ্রহণকারীদের মধ্য থেকে পরীক্ষায় সর্বোচ্চ ফল অর্জনকারীদের স্বীকৃতি দেওয়া হয়। মোট চারটি বিভাগে পুরষ্কার দেওয়া হয় - টপ ইন দ্য ওয়ার্ল্ড, হাই অ্যাচিভমেন্ট, টপ ইন কান্ট্রি এবং বেস্ট অ্যাক্রস। মোট ১২১টি পুরস্কারের মধ্যে ৬৫ জন বাংলাদেশি শিক্ষার্থী সম্মানজনক ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ পুরস্কার অর্জন করেছে। যারা একটি নির্দিষ্ট বিষয়ে বিশ্বব্যাপী সর্বোচ্চ নম্বর অর্জন করেছে তাদের এই সম্মানে ভূষিত করা হয়। বিজয়ীদের মধ্যে ৯৮ জন শিক্ষার্থী কেমব্রিজ ও লেভেল, কেমব্রিজ ইন্টারন্যাশনাল এএস ও এ লেভেল এবং কেমব্রিজ আইজিসিএসই বিষয়গুলোতে অসাধারণ ফলাফলের জন্য পুরস্কৃত হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশের কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের কান্ট্রি ম্যানেজার শাহীন রেজা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফয়েজ এবং ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যান। কেমব্রিজের ইন্টারন্যাশনাল এডুকেশনের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথ অনুষ্ঠানে উপস্থিত সবার জন্য একটি ভিডিও বার্তা দেন। এছাড়া বক্তব্য রাখেন, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের এক্সাম ডিরেক্টর ম্যাক্সিম রাইম্যান।

অনুষ্ঠানে এস এফ এক্স গ্রীনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আয়োজনে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর অব প্রোগ্রামস ডেভিড নক্স, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের এক্সাম ডিরেক্টর ম্যাক্সিম রাইম্যান এবং ব্রিটিশ কাউন্সিলের এক্সাম অপারেশনস ডিরেক্টর (পরিচালক) জুনায়েদ আহমেদ। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট সারওয়াত রেজা সমাপনী বক্তব্য রাখেন।

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
জবির ডিনস অ্যাওয়ার্ডে মনোনীত ১০৪ শিক্ষার্থী, সিজিপিএ ৪ পেলেন আভা রহমান
মুখস্ত বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষা থেকে বেরিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী
উচ্চশিক্ষার মান ও র‌্যাঙ্কিং উন্নয়নে সহযোগিতায় আগ্রহী ব্রিটিশ কাউন্সিল 
সর্বশেষ খবর
ঘরে খাটের ওপর পাশাপাশি পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, কীভাবে হলো মৃত্যু
ঘরে খাটের ওপর পাশাপাশি পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, কীভাবে হলো মৃত্যু
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত